কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৩৩ এএম
অনলাইন সংস্করণ

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরোনো ছবি

দুই দিনের সফরে গোপালগঞ্জ সফরে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর গোপালগঞ্জে এটিই তার প্রথম সফর।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। দুই দিনের এই সফরে নবনিযুক্ত মন্ত্রিসভার সদস্যরাও সরকারপ্রধানের সঙ্গে থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন বঙ্গবন্ধুকন্যা। পরদিন রোববার সকালে কোটালীপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিভিন্ন ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো গোপালগঞ্জ। নেতাকর্মীরাও অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পেতে মুখিয়ে আছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফলে ২২২টি আসনে জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। আর স্বতন্ত্র ৬২টি, জাতীয় পার্টি ১১টি ও অন্যান্য দল ৩টি আসনে বিজয়ী হয়। এরপর ১০ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সংসদ্যরা এবং পরদিন ১১ জানুয়ারি নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।

নির্বাচনে জয়ের পর শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ছাড়া অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। এ ছাড়া নির্বাচনের পরদিনই রাশিয়া, জাপান, সৌদি আরব, আরব আমিরাত, চীন, ভারতসহ প্রায় ৩০ দেশের রাষ্ট্রদূত গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১০

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১১

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১২

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৩

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৪

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৫

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৬

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৭

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৮

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৯

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

২০
X