কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পিপিএম পদক পেলেন জসীম উদ্দিন

মো. জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত
মো. জসীম উদ্দিন। ছবি : সংগৃহীত

সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ মো. জসীম উদ্দিনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ পদকে ভূষিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ পুলিশ লাইনসে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ পদকে ভূষিত করা হয়।

মো. জসীম উদ্দিন বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি ডিএমপির সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করে নিম্নলিখিত উল্লেখযোগ্য কার্যক্রম সম্পাদন করেছেন:

চাঞ্চল্যকর মামলার রহস্য উদ্‌ঘাটন:

১. মানব পাচার সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তার : ডিএমপির মোহাম্মদপুর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রুজু হলে মূল আসামি আব্দুল কুদ্দুস হাওলাদারকে তার দিকনির্দেশনায় একাধিক ঝুঁকিপূর্ণ বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে ২০২৩ সালের ৮ জুন গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ওই আসামি একজন আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য ও মানব পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত দেশ লিবিয়ার ‘লিবিয়ার গেইমঘর’ নামক নির্যাতন সেলের অন্যতম প্রধান মাফিয়া।

ওই আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামির তথ্য অনুযায়ী ‘লিবিয়ার গেইমঘর’ নামক নির্যাতন সেলের প্রধান হলেন মো. শরীফ যিনি আন্তর্জাতিক মাফিয়া শরীফ নামে পরিচিত। এই আন্তর্জাতিক মাফিয়া শরীফ হোসেনের ‘লিবিয়ার গেইমঘর’ নামক নির্যাতন সেল থেকে ৩ জন বাংলাদেশি ভিকটিমকে তার সর্বাত্মক প্রচেষ্টায় উদ্ধারপূর্বক নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়।

২. আমেরিকান নাগরিককে (কিশোরী) ব্ল‍্যাকমেইল এবং আসামি গ্রেপ্তার : গ্রেপ্তারকৃত আসামি মো. সামির (১৯) আমেরিকান নাগরিক ভিকটিম ১৩ বছর বয়সী কিশোরীর সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব গড়ে তুলে। বন্ধুত্বের একপর্যায়ে বিভিন্ন সময়ে আসামি ভিকটিমের কাছ থেকে অশ্লীল/নুড ছবি সংগ্রহ করে এবং ওয়েবক্যামের সামনে ভিকটিমকে বিবস্ত্র অবস্থায় আসার আহ্বান করে। একপর্যায়ে ভিকটিমকে চাইল্ড পর্নোগ্রাফির জন্য আহ্বান করে। পরবর্তীতে আসামি ভিকটিমকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। আমেরিকান দূতাবাস থেকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপিকে অনুরোধ করে। তার সার্বিক দিকনির্দেশনায় ওই ঘটনায় জড়িত আসামিকে শনাক্তপূর্বক গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ সংক্রান্তে গুলশান থানায় ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১০

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১১

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১২

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৩

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৪

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৫

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১৬

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১৭

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৯

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

২০
X