কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

‘রাষ্ট্র সংস্কার’ করেই বিজয় নিশ্চিত করতে হবে : জেএসডি

‘ছাত্র গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার’-শীর্ষক আলোচনাসভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। ছবি : কালবেলা
‘ছাত্র গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার’-শীর্ষক আলোচনাসভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। ছবি : কালবেলা

ছাত্র-জনতার অভূতপূর্ব জাগরণে আওয়ামী লীগ সরকারের পতন হলেও ‘রাষ্ট্র সংস্কার’ করেই বিজয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

রোববার (১১ আগস্ট) ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীতে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে ‘ছাত্র গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কার’-শীর্ষক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব জাগরণে আওয়ামী সরকারের পতন নিশ্চিত হয়েছে। কিন্তু ফ্যাসিবাদী শাসনব্যবস্থা উচ্ছেদ করে জনগণের অভিপ্রায় অনুযায়ী গণমুখী শাসনব্যবস্থা প্রবর্তন করার মধ্য দিয়েই এ বিজয়কে ধরে রাখতে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা অর্থাৎ প্রচলিত প্রশাসনিক কাঠামো, পুলিশি ব্যবস্থা এবং বিচার বিভাগের আমুল সংস্কার সাধন করতে হবে। এসব প্রতিষ্ঠান সংস্কারে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। দলীয় আনুগত্যশীল কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে দ্রুত অব্যাহতি দিতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে সংগ্রামী ছাত্র-সমাজ ও রাজনৈতিক দল এবং সমাজশক্তিগুলোর যুগপৎ আন্দোলনে এক নতুন ‘গণশক্তি’র উত্থান ঘটেছে। এই নবজাগৃত গণশক্তিই অপশক্তির আকাঙ্ক্ষাবিরোধী সব ষড়যন্ত্র-চক্রান্তকে প্রতিহত করবে।

জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, আওয়ামী সরকারের লজ্জাজনক পতনের পর পরাজিত শক্তি এবং সুবিধাবাদীরা সমাজে নৈরাজ্যে সৃষ্টিতে লিপ্ত। এদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

ঢাকা মহানগরের সমন্বয়ক জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন- দলের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, সুমন খান, মোস্তাক হোসেন, যুব বাঙ্গালির সাধারণ সম্পাদক ইউসুফ সরকার রুজেল, এম এ আউয়াল, এস এম মনিরুজ্জামান মনির, শফিকুল ইসলাম শফিক, ফারজানা দিবা, ছাত্রলীগের (জেএসডি) সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X