কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

ট্রাম্পের মনোনীত ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টে। ছবি : সংগৃহীত
ট্রাম্পের মনোনীত ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক বিল পুল্টে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক (ডিএনআই) বিল পুল্টে দায়িত্ব গ্রহণের নির্ধারিত সময়ের এক দিন আগেই তার অফিসে হাজির হয়েছেন। একই সঙ্গে তিনি শত শত গোয়েন্দাকর্মী বহিষ্কারের পরিকল্পনা করছেন বলে একাধিক সূত্র জানিয়েছে।

সিএনএনের শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুল্টে দায়িত্ব নেওয়ার আগেই জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ওডিএনআই) সব কর্মীর তালিকা চেয়েছেন। এ তালিকা থেকে তিনি মূল্যায়ন করবেন কারা চাকরিতে থাকবেন এবং কারা ছাঁটাই হতে পারেন।

সূত্রগুলোর দাবি, ওডিএনআইতে কয়েক শত পদ কমানোর কথা ভাবছেন পুল্টে। তার এই আকস্মিক উপস্থিতি অফিসের অনেক কর্মীকে অবাক করেছে। এমনকি বিদায়ী গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডও সফর সম্পর্কে খুব অল্প সময় আগে জানতে পারেন।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে ওডিএনআই কর্মকর্তাদের সঙ্গে এক ব্রিফিংয়ে পুল্টে জানতে চান তিনি প্রেসিডেন্টের দৈনিক গোয়েন্দা প্রতিবেদন (পিডিবি) বাড়িতে নিতে পারবেন কি না। অত্যন্ত গোপনীয় এই নথি জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ধারণ করে। বিষয়টি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বলে জানা গেছে।

এ ছাড়া তিনি নিজের নিরাপত্তা ছাড়পত্র, গোপন তথ্য পাওয়ার অনুমতি এবং সরকারি বিমান ব্যবহারের সুযোগ সম্পর্কেও জানতে চান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে হোয়াইট হাউস ও ওডিএনআই এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১০

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১২

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৪

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৫

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৭

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৮

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৯

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

২০
X