কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পুকুর দখলের অভিযোগে শিরিনের পদ স্থগিত

বিলকিস জাহান শিরিন। ছবি : সংগৃহীত
বিলকিস জাহান শিরিন। ছবি : সংগৃহীত

সরকার পতনের দিনে জনস্বার্থে ব্যবহার করা পুকুর বলপূর্বক ভরাট করে দখলের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহানের (শিরিন) পদ স্থগিত করা হয়েছে।

এ ছাড়া বরিশাল বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব শিরিনকে দলের রাজনৈতিক ও সাংগঠনিক সব কার্যক্রমে তার অংশগ্রহণ স্থগিত দিয়েছে।

রোববার (১১ আগস্ট) বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৫ আগস্ট সরকার পতন নিয়ে যখন বরিশাল নগরবাসী ব্যস্ত, সে সময় নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় জনস্বার্থে ব্যবহার করা পুকুরে বালু ফেলে ভরাট করে দখলে নেন বিলকিস আক্তার জাহান (শিরিন) ও তার পরিবার। রাতের মধ্যে বালু ফেলে পুকুর ভরাট করা হয়। পুকুর ভরাটের কাজটি দেখেন শিরিনের ছোট ভাই শহিদুল ইসলাম শামিম।

নগরবাসীরা জানিয়েছেন, দখল করা পুকুরটির আনুমানিক বাজার মূল্য ন্যূনতম ১০ কোটি টাকা। এ খবর পেয়ে রবিবার দখল করা পুকুর পরির্দশন করেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। বলপ্রয়োগ ও দুর্বৃত্তায়নের মাধ্যমে পুকুর ভরাট করে দখলের ঘটনায় শিরিনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বরিশালের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, ইতোমধ্যে পরিবেশ অধিদ্প্তর সেখানে গিয়ে পুকুর ভরাট বন্ধ করেছি। এ পুকুর ভরাট করেছে যারা, তাদের বলা হয়েছে, বালু অপসারণ করে পুকুরটিকে জনস্বার্থে ব্যবহার করার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে। পুকুরটিকে ব্যবহার উপযোগী না করে দিলে আমরা ভরাটকারীদের বিরুদ্ধে মামলা করব।

দলে সিদ্ধান্ত নিয়ে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান বলেছেন, একটু টেনশনের মধ্যে আছি, কেন্দ্র থেকে একটি নোটিশ পেলাম। কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট করা হয়নি। আশা করছি, দ্রুতই এই অবস্থার উত্তরণ হবে।

অপরদিকে পুকুর ভরাট করে দখলের অভিযোগ নিয়ে শিরিন বলেন, পুকুর ভরাটের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এখানে উল্লেখ্য, ১৯২২ সালে এক পর্তুগিজ ব্যবসায়ীর স্ত্রী এ পুকুরটি জনস্বার্থে ব্যবহারের জন্য দলিল করে দেন। সেই থেকেই ওই এলাকার হাজার হাজার মানুষ পুকুরটি ব্যবহার করে আসছিল। সম্প্রতি বিএনপি নেত্রী শিরিন পুকুরটি নিজের দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X