কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০৭:৫৮ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

৫ আগস্ট ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, তফসিল ঘোষণার পূর্বেই অবৈধ সংসদ ভেঙে দিতে হবে। বর্তমান সংসদ বহাল রেখে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন করার চেষ্টা করলে জনগণ তা মেনে নিবে না। দেশে নতুন সঙ্কট ঘণীভূত হবে। দেশ আরও ভয়াবহ সংঘাতের দিকে যাবে। তিনি বলেন, জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ইতিমধ্যে দলবাজ কমিশনে পরিণত হয়েছে। এই কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হতে পারে না। নির্বাচনের আগে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে।

আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, শিক্ষা ও সংষ্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা খলিলুর রহমান, অধ্যাপক নাসির উদ্দিন খান প্রমুখ।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, বর্তমান অবৈধ সরকার জনমতের প্রতি কোনো প্রকার তোয়াক্কা না করে গায়ের জোরে পুনরায় ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠছে। জনগণ আর এক মুহুর্তও বর্তমান সরকারকে ক্ষমতায় দেখত চায় না।

শহীদ হাফেজ রেজাউল করীম খুন হওয়ার ৫দিন অতিবাহিত হওয়ার পরও খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সভায় ক্ষোভ প্রকাশ করে মহাসচিব বলেন, খুনিরা সরকার দলীয় হওয়ায় সরকার তাদের আড়াল করার চেষ্টা করছে। সভায় রেজাউল করীমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে ৫ আগস্ট শনিবার, বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১০

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১১

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১২

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৩

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১৪

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৫

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৬

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৭

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৮

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৯

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

২০
X