কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পিএম
অনলাইন সংস্করণ

কোরিয়ার সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়বে বিএনপি : ড. মঈন খান

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে কোরিয়ার রাষ্ট্রদূতের পতাকাবাহী গাড়ি প্রবেশ করে।

ঘণ্টাব্যাপী এই সাক্ষাতের সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা তাসভীরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সাক্ষাতের পর ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এগুলো আলোচনায় গুরুত্ব পেয়েছে। আমরা খোলাখুলিভাবে কথা বলেছি, বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ছাত্র-জনতার যে বিপ্লব সে বিপ্লব নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সে পরিবর্তন নিয়ে আলাপ হয়েছে। বিগত ১৭ বছর দুর্নীতিতে এই দেশ শুধু ছেয়ে গিয়েছিল তাই নয়, এ দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে যে সম্ভাবনা রয়েছে কোরিয়ার সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক এবং স্পষ্টত; কোরিয়া কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে আসেনি। তারা অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য নিয়ে এসেছে যাতে করে উভয় দেশের জনগণ এ থেকে উপকৃত হতে পারে- সেটাই হচ্ছে কোরিয়া-বাংলাদেশের যে সম্পর্ক সে সম্পর্কই তার মূলনীতি।

তিনি বলেন, আমরা এই নীতি অনুসরণ করেই দুই দেশের মধ্যে অতীতেও সম্পর্ক বজায় রেখেছি এবং আমরা এ কথা বলেছি যে, ভবিষ্যতে যদি এ দেশের জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষের তথা কোরিয়ার মানুষের সেই স্বার্থ সর্বাগ্রে বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সৌহার্দ বজায় রেখে উন্নয়নের পথে এগিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগে প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X