কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আগামী ২১ ডিসেম্বর (শনিবার) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশটি স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ম্যাডাম পরশু রাত থেকে অসুস্থ হয়ে পড়েছেন। সে কারণেই চিকিৎসদের পরামর্শ অনুযায়ী ২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশটি স্থগিত করা হয়েছে।

মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ২১ ডিসেম্বর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হওয়ার কথা ছিল।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই অসুস্থতার কারণে উনার বিদেশে যাওয়াটা পেছানো হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য এই মাসেই বেগম খালেদা জিয়ার প্রথমে লন্ডন এবং ‍পরে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি রয়েছে। একই সঙ্গে তার সৌদি আরবে পবিত্র উমরাহ পালন করার কর্মসূচিও রয়েছে। সেই অনুযায়ী যুক্তরাজ্য ও সৌদি আরবে যেতে পাসপোর্টে ভিসার কাজও সম্পন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X