কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আমলাদের একটা অংশ আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে : আবু হানিফ

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় গণঅধিকার পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলছেন আবু হানিফ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় গণঅধিকার পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভায় কথা বলছেন আবু হানিফ। ছবি : কালবেলা

আমলাদের একটা অংশ এখনো আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় গণঅধিকার পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভায় এ দাবি করেন তিনি।

বন্দর উপজেলায় গণঅধিকার পরিষদের কার্যালয় উদ্বোধন এবং উপজেলা কমিটি ঘোষণা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আবু হানিফ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য মেধাবীদের দায়িত্ব নিতে হবে। শাসক পরিবর্তন হয়, কিন্তু শাসন ব্যবস্থার পরিবর্তন হয় না। শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, আগামীতে অন্য কোনো দেশের মদদপুষ্ট কোনো দলকে বাংলাদেশের মানুষ আর ক্ষমতায় আসতে দিবে না। আমরা ইতোমধ্যে দেখেছি, আমলাদের একটা অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, ডিসি নিয়োগেও এই কাজ করেছে। ৫৬ ডিসির ৪৯ জনই আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদের উদ্দেশে বলছি, আপনাদের এই অপচেষ্টা ছাত্র-জনতা মেনে নিবে না। আপনাদের এই পথ পরিহার করতে হবে। এ ছাড়া তিনি আরও বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদে সহযোগিতা করার দায়ে হত্যা মামলার আসামি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা কীভাবে মিটিং করেন, এটা আমাদের প্রশ্ন। এই দালালদের সঙ্গে মিটিং করা ছাত্র-জনতার আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে। আগে এই দালালদের বিচার করতে হবে। তারপর দেশের জনগণ সিদ্ধান্ত নিবে তাদের রাজনীতি করতে দেওয়া হবে কিনা।

গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ বলেন, গণঅধিকার পরিষদ দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসীদের ঠাঁই গণঅধিকার পরিষদে হবে না। আগামীতে সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ভূমিকা পালন করবে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহিবুল্লাহর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি তানজিলা আক্তার, নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X