বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৮:৫১ এএম
আপডেট : ২৩ জুন ২০২৬, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মহিলা আওয়ামী লীগ বরিশালের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মহিলা আওয়ামী লীগ বরিশালের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বরিশালে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যেই সোমবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর একটি বাসায় এ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের একটি ভিডিও ফুটেজ প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, একটি বদ্ধঘরের মধ্যে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত কেক কেটে কর্মসূচি পালন করছেন মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী। পরে তারা নিজেদের মধ্যে কেক বিতরণ করেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে ফটোসেশন করেন। অংশগ্রহণকারীদের মধ্যে কেউ মাস্ক পরিহিত ছিলেন, আবার কেউ খোলামেলাভাবে ক্যামেরার সামনে উপস্থিত হন।

জানা গেছে, তারা সবাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ অনুসারী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (২২ জুন) সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকার একটি বাসায় গোপনে এ কর্মসূচির আয়োজন করা হয়। তবে নিরাপত্তার কারণে তারা নির্দিষ্ট স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীতে বিশেষ অভিযান চালিয়ে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকন।

সোমবার বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আল মামুন উল ইসলাম জানান, ২৩ জুনকে ঘিরে নগরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X