কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ হবে না : আমিনুল হক 

সাফ গেমসে নারী চ্যাম্পিয়নশীপ-২০২৪ জয়ী নারী কিশোরী কীর্তিমান ফুটবলারদের সংবর্ধনা। ছবি : কালবেলা
সাফ গেমসে নারী চ্যাম্পিয়নশীপ-২০২৪ জয়ী নারী কিশোরী কীর্তিমান ফুটবলারদের সংবর্ধনা। ছবি : কালবেলা

আওয়ামী ‘স্বৈরাচার’ সরকার গত দেড় যুগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ করে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন। বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষা তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে আর কখনো ক্রীড়াঙ্গনে দলীয়করণ ও রাজনীতিকরণ হবে না।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে আমিনুল হক এসব কথা বলেন। সাফ গেমসে নারী চ্যাম্পিয়নশীপ-২০২৪ জয়ী নারী কিশোরী কীর্তিমান ফুটবলারদের নিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আমিনুল হক বলেন, যখন আমাদের ফুটবলাররা দেশের জন্য ভালো কিছু বয়ে আনে, তখন তাৎক্ষণিক তাদের উপহার দিয়ে অনেক কিছু আপ্যায়ন করা হয়। পরবর্তীতে আমরা এগুলো ভুলে যাই। এই ফুটবলারদের ধরে রাখার জন্য, তারা যাতে ভবিষ্যতে পারফর্ম করতে পারে- সেদিকে আমরা নজর দেই না। আমরা শুধু গরম গরম রেজাল্ট চাই। এই রেজাল্ট পাওয়ার জন্য ফুটবলারদের যে কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়; কিন্তু তাদের খাওয়া-থাকা থেকে শুরু করে তাদের যে পরিবারের সচ্ছলতার বিষয়টি রয়েছে, সেদিকে আমাদের কারও কোনো নজর নেই।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, আজকে আমাদের দুর্ভাগ্য যে, ২০০৩ সালের সাফ গেমসে ছেলেদের সাফ ফুটবলে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আজকে ২০২৪ সালে এসেও সাফ গেমসে আমরা ছেলেরা চ্যাম্পিয়নশীপ পাইনি। কিন্তু নারী ফুটবলাররা বিশ্বে বাংলাদেশের মুখকে উজ্জ্বল করেছে। খেলাধুলার এ বিষয়টি নিয়ে বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে আমরা সবসময় দোষারোপ করে থাকি, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যা যা করণীয় আছে, সেই সঠিক কাজগুলোও এদের জন্য করতে হবে।

অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X