বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি করলে আইনি ব্যবস্থা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো কর্মসূচি পরিচালনার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে আমাদের নজরে এসেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে অনেকেই বিভিন্ন জেলা-উপজেলায় প্রোগ্রাম, পোস্টারিংসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন।

গত ২৭ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্পষ্টভাবে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব জেলা-উপজেলা ও ক্যাম্পাস কমিটি স্থগিত করেন। অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় কমিটি ও সেল ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো কমিটি নেই।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য কেউ অভ্যুত্থানের এই ব্যানারের নামে কোনো ধরনের প্রোগ্রাম, পোস্টারিং বা কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। অর্থাৎ কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া এই ব্যানারের নামে কোনো কার্যক্রম পরিচালনা সম্পূর্ণ বেআইনি। তাই কারো বিরুদ্ধে এই ব্যানার ব্যবহার করে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত 'লিগ্যাল সেল'-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X