কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াত ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হবে’

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কামরাঙ্গীরচর উত্তর থানা আয়োজিত গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করা হবে। নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মসজিদের মতোই মন্দির-গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয় নিরাপদ থাকবে। ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী, দলমতের কোনো বিভাজন সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রতিটি মানুষ রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। অতীতে যারা যখন ক্ষমতায় বসেছে, তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর দখল ও লুটপাটের রাজনীতি চর্চা করেছে। জনগণ জামায়াতে ইসলামীর কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে মানুষের ভাগ্যান্নয়নে কাজ করা হবে। মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

মো. নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগেই সারাদেশে সন্ত্রাসী-চাঁদাবাজি-লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে তারা ক্ষমতা দখল করতে পারলে পুরো দেশ গিলে খাবে। এরা এখনই নদীর বালু-পাথর খাওয়া শুরু করেছে। যারা দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ, লুটপাট, দখলদারিত্বের রাজনীতি চর্চা করে তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। এমনকি নিজ দলের কর্মীরাও এদের কাছে নিরাপদ নয়। এরা নিজেরা নিজেদের দলের কর্মীকে পাথর দিয়ে থেঁতলে-থেঁতলে হত্যা করার মতো ঘৃণ্য কাজ করেছে, আগামীতে আরও করবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজদের বয়কট করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য, দক্ষ, আল্লাহভীরু দুর্নীতিমুক্ত, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। সমাজের নেতৃত্ব তাদের হাতে তুলে দিতে হবে যারা আল্লাহকে ভয় করে, যারা অন্যায়ের কাছে মাথানত করে না, যারা দেশ ও জাতির জন্য ফাঁসির মঞ্চে যেতে দ্বিধা করেনি তাদের উত্তরসূরীদের হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিরাপদ। কারণ তারা আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না।

আসন্ন দুর্গা পূজা ব্যবস্থপনায় নিরাপত্তার প্রয়োজন হলে আবারও জামায়াতের কর্মীরা পাহারাদারের ভূমিকা রাখবে উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, ইসলামি সমাজ বিনির্মাণ হলে কোনো ধর্মের মানুষ ধর্ম পালনের জন্য রাষ্ট্রের কাছে নিারপত্তা চাইতে হবে না। সমাজের প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীন ও নিরাপদে পালন করতে পারবে। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে ভিন্নধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালন করতে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করতে হয় কারণ মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালিত হয়েছে। মানুষের তৈরি আইনে কেবলমাত্র তারাই সুবিধা পায় যারা আইন তৈরি করে, যারা ক্ষমতাসীন। মানুষের তৈরি আইন জনগণের কোনো কল্যাণে আসেনি, আসবে না।

আগামী নির্বাচনে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সকলকে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের ভোটের মূল্যায়ন হবে কেবলমাত্র পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে। এজন্য পিআর পদ্ধতির দাবি আদায়ে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কামরাঙ্গীরচর উত্তর থানা আমীর নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্যাহ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান, মহানগরীর সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান, মহানগরীর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৭ আসনে নির্বাচন পরিচালক আব্দুর রহমান। এ ছাড়াও অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X