কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই বিএনপির রাজনীতি : কফিল উদ্দিন

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা
রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। ছবি : কালবেলা

বিএনপির রাজনীতি জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বলে জানিয়েছেন ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

শুকবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

কফিল উদ্দিন বলেন, আমরা চাই একটি জনগণের সরকার, যেখানে মানুষের ভোটাধিকারসহ সব অধিকার ফিরিয়ে দেওয়া হবে। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশে সুশাসন আসবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। জনগণের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। আমি জনগণের প্রতিনিধি হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আসন্ন নির্বাচনে দল তাকে মনোনয়ন দিলে জনগণের ভালবাসা ও সমর্থনে বিজয়ী হয়ে রাস্তাঘাট, অবকাঠামো ও নাগরিক সমস্যা সমাধানে দৃঢ়ভাবে কাজ করবেন।

উপস্থিত সবার উদ্দেশে কফিল উদ্দিন আহমেদ বলেন, আপনাদের দোয়া ও সহযোগিতা আমার শক্তি। গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা একসঙ্গে কাজ করব।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উত্তরের বর্তমান সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ ইসলাম চন্দন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ মাস্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে তিনি বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X