কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না : আমান

বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, কোনো ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে, নির্বাচন অনিবার্য। কোনো ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন হবে। মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। এটিই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা। এছাড়াও ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন খাতের বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে তারেক রহমানের।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। যার সার্বিক তত্ত্বাধানে ছিলেন ঢাকা-২ আসনের বিএনপির এমপি প্রার্থী আমানউল্লাহ আমান।

ডা. ফখরুল আমিন বাদল ও ডা. আলী নূর পলাশের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, ড্যাব ঢাকা জেলার সভাপতি ডা. মাহমুদ আলম তারেক, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল ও ঢাকা জেলা ড্যাবের কোষাধ্যক্ষ ডা. মহিউদ্দিন সুমন এবং ডা. মোকাদ্দেস শাহীন।

আয়োজকরা জানান, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ২০ জন চিকিৎসকের একটি দল প্রায় ৫ শতাধিক অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X