কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আপনাদের জন্য কাজ করতে চাই, এলাকাবাসীকে ইশরাক

পথসভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা
পথসভায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ছবি : কালবেলা

ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়ে বলেছেন, আমার জীবন দেশ ও জাতির কল্যাণে উৎসর্গ করেছি। তাই আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকেএকটি সুযোগ দিন। তিনি বলেন, এলাকার সন্তান ও আপনাদের একজন ভাই হিসেবে আমি আপনাদের সামনে এসেছি একটি দাবি ও আবদার নিয়ে। আমি আপনাদের জন্য কাজ করতে চাই।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ওয়ারির ৩৮নং ওয়ার্ডে তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণার আগে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, রাজনীতিকে দেশ ও জাতির কল্যাণের মাধ্যম হিসেবে নিয়েছি এবং একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে কাজ করতে চাই।

তিনি বলেন, নগরীর বহুমুখী সমস্যার মধ্যে ৩৮ নম্বর ওয়ার্ড সবচেয়ে বেশি জর্জরিত। তীব্র গ্যাস সংকট। গ্যাসের চাপ না থাকায় গৃহিণীরা রান্নাবান্না করতে পারছেন না, সকালবেলায় শিশুদের স্কুলের টিফিন তৈরি করা যাচ্ছে না। অনেক পরিবারকে রাত দুইটা-তিনটার সময় উঠে পরদিনের রান্না করতে হচ্ছে। ফলে পরিবারগুলোর দৈনন্দিন জীবন দুর্বিষহ হয়ে উঠেছে এবং বাইরে থেকে খাবার কিনতে বাধ্য হওয়ায় বাড়ছে ব্যয়। এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করায় ভঙ্গুর হয়ে পড়েছে। হাঁটাচলা ও যান চলাচল প্রায় অযোগ্য হয়ে উঠেছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে সড়ক মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা সচল না করলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হবে।

পরিবেশদূষণের বিষয়ে তিনি বলেন, এলাকায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিষাক্ত বাতাসে শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে। তিনি নির্বাচিত হলে সংসদ সদস্য হিসেবে এসব সমস্যার সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে জোরালো পদক্ষেপ নেওয়ার এবং প্রয়োজনে সংসদে বিষয়গুলো উত্থাপন করে সরকারের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কথা জানান।

তিনি বলেন, এলাকায় মাদকের প্রকোপ বেড়েছে, অবৈধ স্থাপনা গড়ে তুলে চাঁদাবাজি হচ্ছে, যত্রতত্র গণপরিবহন পার্কিং করে ফুটপাত দখল করা হচ্ছে। এতে যানজট বেড়ে জনগণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নির্বাচিত হলে অবৈধ পার্কিং উচ্ছেদ করে নির্দিষ্ট স্থানে গণপরিবহন পার্কিংয়ের ব্যবস্থা করবেন, যাতে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাস্তা নিশ্চিত করা যায়।

তিনি বলেন, বাস রুট র‌্যাশনালাইজেশন ছাড়া যানজট নিরসন সম্ভব নয়। এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মনোরেল নির্মাণ আরও যুক্তিসঙ্গত হতো। ঢাকার জন্য মনোরেল বা পুরান ঢাকার ক্ষেত্রে ভূগর্ভস্থ রেল অধিক উপযোগী হতে পারে, যদিও তা ব্যয়বহুল। ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে দাবি তোলা হবে।

এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, আমরা আন্দোলন-সংগ্রামে একসঙ্গে ছিলাম, জেল খেটেছি, রাজপথে গুলির মুখে দাঁড়িয়েছি। আগামী দিনেও একসঙ্গে দাঁড়িয়ে একটি বাসযোগ্য নগরী গড়ে তুলব।

এ সময় তিনি তার বাবার জন্য এবং সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। পথসভায় স্থানীয় বিএনপি ও ওয়ার্ড বিএনপি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X