কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-৬ উন্নয়নের ভিত্তি গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইশরাকের

রাজধানীর সূত্রাপুরের কাঁচা বাজারে গণসংযোগকালে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন | ছবি : কালবেলা
রাজধানীর সূত্রাপুরের কাঁচা বাজারে গণসংযোগকালে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন | ছবি : কালবেলা

ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গ্যাস সংকট, মাদক, ট্রাফিক জ্যাম ও পরিবেশ দূষণসহ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর সূত্রাপুরের কাঁচা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, আমরা গ্যাসের সমস্যাটিকে এখন এক নাম্বার প্রায়োরিটিতে রাখছি। এই সংকট প্রবল আকার ধারণ করেছে এবং যেখানেই যাচ্ছি, সকলেই আমাদের কাছে গ্যাসের বিষয়ে অভিযোগ দিচ্ছেন। পাশাপাশি মাদক সমস্যাও এলাকায় বিরাজ করছে। চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা-৬ একটি ঘিঞ্জি এলাকা হওয়ায় রাস্তাঘাট অনেক সরু এবং প্রতিদিনের মতো ট্রাফিক জ্যামের সমস্যাও রয়েছে। আমরা ট্রাফিক ফ্লো ম্যানেজমেন্টের মাধ্যমে যানজট কিছুটা হলেও কমাতে চাই। এ ছাড়া বায়ু ও পানি দূষণের সমস্যা আছে। এসব নিয়ে আমরা দীর্ঘমেয়াদে কাজ করে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলব।

ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, উন্নয়নের জন্য সময় প্রয়োজন। যদি ৫ বছর ক্ষমতায় থাকি, আমরা একটি ফাউন্ডেশন গড়ে তুলতে চাই, যা এলাকার সমস্যাগুলো সমাধানের স্থায়ী কাঠামো হিসেবে কাজ করবে। বিশেষ করে ঢাকা-৬ এর ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ডিসেন্ট্রালাইজেশনের উদ্যোগ গ্রহণ করব এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করব।

তিনি বলেন, পরিকল্পনাগুলো যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং দীর্ঘমেয়াদে এসব সমস্যা সমাধান অব্যাহত থাকবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X