কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আপনার আমার সবার অধিকার সমান, হিন্দু ধর্মাবলম্বীদের হাবিব

রাজধানীর মেরাদিয়া হিন্দুপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব | ছবি : কালবেলা
রাজধানীর মেরাদিয়া হিন্দুপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব | ছবি : কালবেলা

সব ধর্মাবলম্বী মানুষ সমান অধিকার পাবে, বিএনপি এমন একটি বাংলাদেশ চায় বলে জানিয়েছেন ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমন একটি বাংলাদেশের জন্য লড়ছেন- যেখানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার’।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর মেরাদিয়া হিন্দুপল্লিতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় হাবিব এসব কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে হাবিব বলেন, এই বাংলাদেশে সবার অধিকার সমান। এই বাংলাদেশ আপনারও, আমারও। এখানে আপনাকে যেমন নিরাপদ থাকতে হবে, আমাকেও তেমনি নিরাপদ থাকতে হবে। আপনার ভোটের যে দাম, আমার ভোটেরও সেই একই দাম।

এই রাষ্ট্রের মালিকানা সবাই সমানভাবে পাবে জানিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, তিনি এমপি হলেও যা পাবেন, সাধারণ মানুষও তাই পাবেন। সবাই নিজ নিজ ধর্ম পালন করতে গিয়ে সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। আমি যেমন আমার ধর্ম পালন করতে সব সুবিধা পাব, আপনিও তেমনি পাবেন ।

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবাই গর্ব করে বলতে পারবেন তুমিও এই বাংলাদেশের মালিক, আমিও এই বাংলাদেশের মালিক। তুমি যে সুবিধা পাও, আমিও সেই সুবিধা পাই।

এ সময় ভোট, নিরাপত্তা, চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সবার সমান অধিকার নিশ্চিত করার কথা বলেন তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এই লক্ষ্য অর্জনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে তিনি বলেন, জন্মের পর থেকে তিনি এই এলাকাতেই বসবাস করছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এলাকার অনেক নেতাদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বলেও তিনি জানান।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে নয়, বরং আগের থেকেই তিনি এই মানসিকতা নিয়ে বড় হয়েছেন। বিরোধী দলে থাকার সময়ও এলাকার মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল ।

তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেছে, যাতে মা-বোন, মুরুব্বি ও ভাইদের নিয়ে সবাই নিরাপদ পরিবেশে থাকতে পারে।

এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও ভরসার সম্পর্ক গড়ে তুলতে চান উল্লেখ করে হাবিবুর রশিদ হাবিব বলেন, যেকোনো সময় জনগণ তার সঙ্গে দেখা করে দাবি ও সুবিধা-অসুবিধার কথা বলতে পারবেন এবং তিনিও বারবার মানুষের কাছে যাবেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

১০

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

১১

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১২

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১৩

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১৪

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৫

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৬

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৭

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৮

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৯

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

২০
X