কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

দুঃসংবাদ পেল ছাত্রদলের ১৮ নেতাকর্মী

ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত
ছাত্রদলের লোগো। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিটের মোট ১৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কার আদেশ জারি করে।

বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমির চক্রবর্তী বহিষ্কার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নবীনগর উপজেলা ছাত্রদল, নবীনগর সরকারি কলেজ ছাত্রদল, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শাখার নেতাকর্মীদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন— আপেল মাহমুদ, গোলাম সামদানি হৃদয়, সাদ সজিব, আরিয়ান জাহিদ, জিহাদুল ইসলাম জিহাদ, জাহিদ হাসান মারুফ, মাকসুদুল হক, আলিফ আহম্মেদ, আবু ইউসুফ, মেহেদী সরকার, হৃদয় মিয়া, সুমন আহমেদ, রবিন সরকার, ঝিনুক, রাকিব, মোহাম্মদ তৌফাজ্জল হোসেন তুহিন, রায়হান সিকদার ও অলিউর রহমান নয়ন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কৃতদের প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদল জানায়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের ভেন্যুতে নিষিদ্ধ হলো পানির বোতল

নতুন চেয়ারম্যান ও তিন কমিশনার পেল বিএসইসি

একাকী অনুশীলন করছেন মেসি

বিএসইসির চেয়ারম্যান হলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মাসুদ খান

নেইমার নাকি ভিনি, ১০ নম্বর জার্সি কার

মার্কিন নাগরিককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

জবানবন্দিতে দোষ স্বীকার / রামিসাকে ধর্ষণ-হত্যা ও নিজের পালিয়ে যাওয়ার বর্ণনায় যা জানালেন সোহেল

যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বিভক্তি না করার আহ্বান ইরানের

১০

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

১১

আসামি সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ

১২

বাবা ও দাদির কবরের ফুলগাছ চুরি, ব্যতিক্রমী উদ্যোগ যুবকের

১৩

নয়াদিল্লির আগুনে বাংলাদেশি দুই পরিবারের ৯ সদস্য আহত

১৪

প্রেমিকার অভিমানে মোটরসাইকেলে আগুন, রহস্য খুঁজছে পুলিশ

১৫

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

১৬

কুয়েত বিমানবন্দরে হামলার দায় নিল না ইরান

১৭

আদালতে জবানবন্দিতে রামিসা ধর্ষণ-হত্যার রোমহর্ষক বর্ণনা ঘাতক সোহেলের

১৮

পাথর হতে পারে গলাতেও, অদ্ভুত এই সমস্যার লক্ষণ জানালেন চিকিৎসক

১৯

চট্টগ্রামে ওয়াসিম হত্যা : অভিযোগ গঠনের শুনানি পেছাল

২০
X