কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ
ঢাকা-১০

রবিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন আবুল কালাম আজাদ 

আবুল কালাম আজাদ। ছবি : সংগৃহীত
আবুল কালাম আজাদ। ছবি : সংগৃহীত

ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন তিনি।

বিজ্ঞপ্তিতে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে গণঅভ্যুত্থানের পর সমর্থকদের সিদ্ধান্তে নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের সংগঠন সোস্যাল ডেমোক্রেটিক পার্টির নিবন্ধন না থাকায় ও নির্বাচন কমিশন আইনের বাধ্যবাধকতায় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়কের পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ লেবার পার্টির প্রাথমিক সদস্য হয়ে আনারস প্রতীকের প্রার্থী হই।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলে আসছে। স্বৈরাচারের পতন হলেও সংকট কাটেনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বকে মুখোমুখি দাঁড় করিয়েছে। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তি ‘৭১-কে প্রশ্নবিদ্ধ করার আস্ফালন দেখাচ্ছে। বাংলাদেশ লেবার পার্টির অবস্থান জামায়াতের পক্ষে; তাই লেবার পার্টির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ রবিউল আলম রবিকে সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করছি।

তিমি আরও বলেন, স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক জঙ্গি অপশক্তিকে রুখে দিয়ে সুশাসন, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বিএনপির বিকল্প নেই। আশা করি, ঢাকা-১০ আসনের কেন্দ্রভিত্তিক নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করবেন। ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে জয় নিশ্চিত করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X