কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ এএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

‘১৭ বছর পর ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে’

ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার | ছবি : সংগৃহীত
ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার | ছবি : সংগৃহীত

১৭ বছর পর ভোট দিয়েছি। দীর্ঘ সময় পর নতুন বাংলাদেশে ভোট দিয়ে ঈদ ঈদ লাগছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের ভোটার অ্যাডভোকেট মাসুমা আক্তার।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে নিজেকে কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে দাবি করেন তিনি।

মাসুমা আক্তার বলেন, নির্বাচন আমাদের ত্যাগের বহিঃপ্রকাশ। এই কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে ভোট দিতে পেরে অনেক আনন্দিত। আশা করি, ভোটগ্রহণ চলাকালে এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকবে।

মাসুমা আক্তার আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তার কাছে প্রত্যাশা থাকবে যেন একটি সুন্দর সমাজ গড়ে তোলেন।

ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

এই আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াতে ইসলামী জোট মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া জাতীয় পার্টি, গণফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস ও গণঅধিকার পরিষদ-জিওপির প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X