কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এএম
অনলাইন সংস্করণ

‘জুলাইয়ের দাবিগুলো পূরণ হোক’

রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে মায়ের সঙ্গে ভোট দিতে আসা ভিকারুন্নেছার শিক্ষার্থী আফিয়া জান্নাত | ছবি : কালবেলা
রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে মায়ের সঙ্গে ভোট দিতে আসা ভিকারুন্নেছার শিক্ষার্থী আফিয়া জান্নাত | ছবি : কালবেলা

রাজধানীর ভিকারুন্নেছার শিক্ষার্থী আফিয়া জান্নাত ভোট দিয়ে বলেন, জুলাই পরবর্তী দেশে জীবনের প্রথম ভোট দিলাম। নাগরিক অধিকার প্রথমবার চর্চা করতে পেরে ভালো লাগছে। এত শহীদের বিনিময়ে আজ আমরা এই অবস্থায়। সুতরাং প্রত্যাশা থাকবে জুলাইয়ের চেতনা এবং দাবিগুলো পূরণ হোক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৮ টার দিকে রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে মায়ের সঙ্গে ভোট দিতে এসে এমন অনুভূতি প্রকাশ করেন এই তরুণী।

প্রসঙ্গত, জাতীয় সংসদীয় আসন ঢাকা- ৬ দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন। নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) থেকে মনোনীত হয়ে ধানের শীষ প্রতিকে লড়ছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এছাড়াও জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন মো. আব্দুল মান্নান।

এছাড়াও এই আসটিতে সংসদ প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু), মাছ প্রতীক নিয়ে গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ, গণঅধিকার পরিষদ-জিওপির মো. ফখরুল ইসলাম।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৪

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৫

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৬

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৭

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৮

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৯

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

২০
X