কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৫ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গণহত্যা গুম খুনের বিচার হবেই : সালাহউদ্দিন আহমদ

সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন, হত্যা, নির্যাতন ও অবিচারের শিকার ব্যক্তিদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহিদ ও ক্ষতিগ্রস্তদের বিচার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর পেকুয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণহত্যা, গুম-খুন ও নির্যাতনের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। এসব অপরাধের বিচার অবশ্যই হবে এবং তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে সামাজিক পুনর্মিলনের যে দৃষ্টান্ত রয়েছে, সেসব অভিজ্ঞতা পর্যালোচনা করে বাংলাদেশেও অনুরূপ উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনায় আনা হবে। দেশকে বিভক্ত না রেখে শান্তি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করেই এগিয়ে নেওয়া হবে।

বিজয়ের প্রতিক্রিয়ায় বিএনপির এ নেতা বলেন, দল কোনো বিজয় উল্লাসে যাবে না। সামনে বড় দায়িত্ব রয়েছে। কোনো ধরনের উত্তেজনা সৃষ্টি না করে জনগণের প্রত্যাশা পূরণই এখন প্রধান কর্তব্য।

কালবেলা/এএএম/এমএসকেএম/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X