কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কওমি মাদ্রাসার আবাসন-খাবারের মানোন্নয়নে ধর্মমন্ত্রীর সহায়তা চাইলেন রাকিব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ছাত্রদলের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব | ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ছাত্রদলের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব | ছবি : কালবেলা

দেশের কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার পরিবেশ, আবাসন ও খাবারের মান উন্নয়নে উদ্যোগ নেওয়ার জন্য ধর্মমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বুধবার (৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত ছাত্রদলের হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রীর উদ্দেশে রাকিব বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাক্রমকে যুগোপযোগী করতে কার্যকর সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের বাসস্থান ও খাবারের মানোন্নয়নে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত সময়ে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু করতে পারিনি। আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম। তবে সুযোগ পেলেই ছাত্রদল শিক্ষার্থীবান্ধব কর্মসূচির আয়োজন করে তার প্রমাণ আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতা।

ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও যুগোপযোগী কর্মসূচি হাতে নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেনে, হিফজুল কোরআন প্রতিযোগিতার সূচনা হয়েছিল জিয়াউর রহমানের আমলে এবং তা খালেদা জিয়ার সময়েও অব্যাহত ছিলো। এবারের আয়োজনে পুরস্কারের অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এ জন্য তাকেও ধন্যবাদ জানান রাকিবুল ইসলাম রাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X