বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবিতে বিএনপি নেতাকে ভিসি নিয়োগ, যা বললেন ডা. মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

মেধার বদলে দলীয় নেতাদের গুরুত্বপূর্ণ এসব পদে নিয়োগ দেওয়ার ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

সোমবার (১৬ মার্চ) নিজের ফেসবুক টাইমলাইনে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, কোটা না, মেধা? স্লোগান দিয়ে প্রাণ দেওয়া জাতির বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন, লাগারে লাগা ধান লাগা স্লোগান দিয়ে। কী ঘৃণ্য!

এর আগে, এক পোস্টে ডা. মাহমুদা মিতু লেখেন, পাশে চোখ ভেজা হাসনাতই বাংলাদেশ কিংবা ওটাই আপনি কিংবা আমি। সকাল থেকে বারবার আমি নাহিদ ইসলামের এই বক্তব্য শুনেছি। বিশ্বাস করেন আমার আপনার এই বক্তব্য শোনার পরে যে অনুভূতি হয়েছে অনেকেরই তা হয়নি।

তিনি লেখেন, এই অনুভূতি বাংলাদেশের তরুণ প্রজন্মের। যাদের জুলাই রাজনীতি সচেতন করেছে। যারা বাংলাদেশকে আর পুরোনো বাংলাদেশে ফিরিয়ে নিতে চায় না। কিন্তু আফসোস আমাদের এখনো জুলাই সনদ, গণভোট নিয়ে যুদ্ধ করে যেতে হচ্ছে।

তিনি আরও লেখেন, জীবন ও দিতে হতে পারে বলা যায় না। বেশি বললে কে, কখন মেরে ফেলে। এটা তাদের জন্য লজ্জার যে তাদের ভিতরে জুলাই নাই। যে জুলাইয়ের ওপর দাঁড়িয়ে আজ সরকার গঠন করেছে সেই জুলাইকে তারা হৃদয়ে ধারণ করে না। যতটা করে কেবল চাপ এড়াতে।

এর আগে, গত বুধবার (১১ মার্চ) সরকারি খেজুর বিতরণ সংক্রান্ত খবরকে ঘিরে এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে নিয়ে পোস্ট দিয়েছিলেন তিনি।

স্ট্যাটাসে ডা. মিতু লিখেছিলেন, ‘হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না। পেলেও জনগণ জানত এলাকায় নেতা পাঠিয়েছে।’

কালবেলা/এমএসকেএম/এলএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X