কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী বিতরণের আহ্বান জামায়াতের

বন্যা কবলিত মানুষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত
বন্যা কবলিত মানুষ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় চলমান অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ এপ্রিল) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বিবৃতির মাধ্যমে এই আহ্বান জানান।

তিনি বলেছেন, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, নেত্রকোনা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে কৃষকের ফসলি জমি, গবাদি পশু, হাঁস-মুরগি এবং সাধারণ মানুষের ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমি এসব জেলায় অতিবর্ষণ ও ক্রমবর্ধমান বন্যা পরিস্থিতির আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দুর্গত এলাকার রাস্তাঘাট ও চলমান এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলোতে পানি প্রবেশ করায় পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। তাদের নিরাপদ যাতায়াত ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যদি পূর্ব থেকেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও সংস্কার করত, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো সম্ভব হতো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও কার্যকর প্রস্তুতির অভাবে আজ সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তিনি অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, চিকিৎসাসেবা ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধসমূহ দ্রুত সংস্কার ও টেকসইভাবে রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে জনগণকে এমন দুর্ভোগের শিকার হতে না হয়। তিনি দেশবাসী, সামাজিক সংগঠন ও বিত্তবানদের বন্যা-কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দুর্গত মানুষের সার্বিক কল্যাণ কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১০

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১১

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১২

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৩

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৪

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৫

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৬

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৭

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৮

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৯

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

২০
X