কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণকে বিভ্রান্ত করতে সরকার জুলাই সনদ পালনের প্রতিশ্রুতি দিচ্ছে’

নূরুল ইসলাম বুলবুল এমপি
বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল এমপি। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন নূরুল ইসলাম বুলবুল এমপি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে সরকার জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছে।

তিনি আরও বলেন, যারা নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতায় বসে গণভোটের জনরায়কে মেনে নিচ্ছে না তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না।

শুক্রবার (৮ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোনের ‘নন রুকন সাথী ও সদস্য শিক্ষাশিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার যদি জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালনই করে তবে কেন সরকার দলীয় সংসদ সদস্যরা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথগ্রহণ করেনি প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেই সরকার গণভোটের রায় মেনে নিচ্ছে না।

তিনি আরও বলেন, জনগণ সংস্কার চায়, জনগণ পরিবর্তন চায় কিন্তু সরকার সংস্কার ও পরিবর্তন না করে পুরোনো ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাঁটছে।

এ সময় মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি। পরিস্থিতি যতই কঠিন হোক ময়দান ত্যাগ করা যাবে না। অতীতের মতোই জনগণের দাবি আদায়ে রাজপথের ভূমিকা অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, সমাজের পরিবর্তনের জন্য নিজেদের পরিবর্তন করতে হবে। নিজের পরিবর্তন ব্যতীত সমাজের পরিবর্তন সম্ভব নয়। যাদের নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত, যাদের কথা এবং কাজের মিল নেই তাদের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। যারা ক্ষমতায় বসা মাত্রই সর্বস্তরে দলীয়করণ শুরু করে দিয়েছে, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যাংক-বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান দখল দেওয়া শুরু করেছে তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়। যারা শহীদদের রক্তের সাথে বেঈমানি করে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন করছে না তাদের বিরুদ্ধে জনগণ রাজপথে নেমে আসলে কারো জন্যই মঙ্গল হবে না।

সংঘাত বা সংঘর্ষ সৃষ্টি না করে জুলাই সনদ বাস্তবায়ন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকারকে সব ধরনের সহযোগিতা জামায়াতে ইসলামী করতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত শিক্ষা-শিবিরের আরও বক্তব্য রাখেন- মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাসিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির এস এম শামছুল বারী, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুর উদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সারোয়ার হোসেন প্রমুখ।

এ সময় মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১০

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১১

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১২

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৩

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৪

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

১৫

অন্যের সঙ্গে পালাল বিবাহিত মেয়ে, থানায় মায়ের অভিযোগ

১৬

স্বর্ণের দামে ফের বড় লাফ, ভরি কত

১৭

আলজেরিয়ার বিদায়ে শেষ ষোলয় সুইজারল্যান্ড

১৮

শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আনোয়ারা বেগম

১৯

কারাগারে এনসিপি নেতা, ছাড়াতে আরেক নেতার ফোন

২০
X