কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম । ছবি: সংগৃহীত
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম । ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে নিজের বিয়ের অনুষ্ঠানের দাওয়াতপত্র দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম।

সোমবার (১১ মে) দুপুরে ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লব বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের অতিথি হিসেবে আমন্ত্রণের লক্ষ্যে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে। এ সময় বিবাহ অনুষ্ঠানে নিমন্ত্রণ জানালে তিনি আমার জীবনের নতুন অধ্যায়ের জন্য অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘এ সময় জুলাইয়ের শহীদ নাফিজের স্মৃতি সংবলিত একটি স্মারক চিত্রকর্ম তার হাতে তুলে দিই। জুলাইকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জুলাই কনফারেন্সসহ ডাকসুর বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনাও তুলে ধরি আমরা।’

সাদিক কায়েম বলেন, ‘তিনি তরুণদের উদ্যোগ ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আমাদেরকে তিনি ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘গণমানুষের কাঙ্ক্ষিত সংস্কার, উপেক্ষিত জনরায় এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, তা বাস্তবায়নে আগামীর পথচলায় ড. মুহাম্মদ ইউনূসের সার্বিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ চেয়েছি। একইসঙ্গে ৫ আগস্ট পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের হাল ধরার জন্য দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১০

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১১

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১২

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৩

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৪

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৫

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৬

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৭

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১৮

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১৯

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

২০
X