কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:৪৭ পিএম
আপডেট : ১২ মে ২০২৬, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
প্রশ্ন রাশেদ খাঁনের

জামায়াত করলে আবেগ, বিএনপি করলে নোংরামি?

বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যা করবে সব স্মার্টনেস, আর বিএনপির নেতাকর্মীরা করলেই জামায়াত-শিবির সেটাকে নোংরা হিসেবে প্রচার করে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

মুহাম্মদ রাশেদ খাঁন পোস্টে লেখেন, ‘এমপি শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের রিকশার পিছনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দৌঁড়ালে সমস্যা নেই। সমস্যা হলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা চিন্তা করে তার গাড়ির পিছনে দৌঁড়ালে! দলীয় নেতাকর্মীদের দলের প্রধান নেতার প্রতি আবেগ থাকা স্বাভাবিক। আমরা দেখি, সেই আবেগ থেকে কেউ কেউ জামায়াতে ইসলামীর আমিরের পাঞ্জাবিও ঠিক করে দেয়। জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যা করবে সব স্মার্টনেস, আর বিএনপি নেতাকর্মীরা করলেই জামায়াত-শিবির সেটাকে নোংরা হিসেবে প্রচার করে।’

ভিউয়ের পেছনে দৌঁড়ানো কিছু ডিজিটাল প্লাটফর্মের সমালোচনা করে রাশেদ লেখেন, ‘আমাদের কিছু ডিজিটাল প্লাটফর্মের ভাইয়েরা কোন নেতা কি ভুল করলো, কে কি করলো, সেটা জুম করে প্রচার করে বাড়তি ভিউয়ের জন্য। কিছুদিন আগে দেখলাম নায়ক সিয়ামের সহধর্মিণীর ভিডিও নেওয়া হচ্ছে উপর থেকে জুম করে! তিনি আবার এর প্রতিবাদ করলেন। ঠিক নারীদের মিছিলের শারীরিক অবয়বও কেউ কেউ জুম করে দেখায় শুধুমাত্র ভিউয়ের জন্য। মিছিলে হুড়োহুড়ি খুব স্বাভাবিক ঘটনা। এটা ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দেখে আসছি। সামনে আসা পিছনে দাঁড়ানো দিয়ে ধাক্কাধাক্কি হয়। বিশেষ করে স্বেচ্ছাসেবক বা প্রটোকলে থাকা টিমের সদস্যরা মিছিল বা কর্মসূচির শৃঙ্খলা রক্ষার্থে অনেকসময় ধাক্কা দিয়ে কাউকে সরিয়ে দেয়।’

জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি লেখেন, ‘শুধুমাত্র বাড়তি ভিউয়ের জন্য সেগুলো জুম করে প্রচার করে। এগুলো ডিজিটাল প্লাটফর্মের কেউ কেউ করে করে থাকে। সেগুলো আবার প্রচার করে জাশির নেতাকর্মীরা। কিন্তু তারা ভুলে যায়, তাদের নেতার চুম্মাদোষ আছে। আবার তারাও রিকশার পিছনে দৌঁড়ায়। আগে এগুলো ঠিক করা উচিত। পরে না হয় বিএনপি, ছাত্রদলের নেতাকর্মীদের দোষ ধরিয়েন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, ২ আসামি গ্রেপ্তার

আল কোরআন মাদ্রাসা মিরপুর ক্যাম্পাসে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

১৭ বছরের রেকর্ড ভাঙলেন সামান্থা

বিরতি শেষে ফের শুরু হবে ভোটগ্রহণ, দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ শতাংশ

‘সরকারি সম্পদ নিজের মনে করে সংরক্ষণ করতে হবে’

আওয়ামী লীগ থেকে হানিফ খানের পদত্যাগ

সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাস্তায় ফেলে যাওয়া বৃদ্ধের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তল্লাশির মুখেও কেন হাসছিলেন মেসি

১০

পবিত্র কোরআনে বর্ণিত ১৩টি বৈজ্ঞানিক তথ্য

১১

পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০

১২

যুদ্ধের শরণার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস্মরণীয় অধ্যায়ের ইতি

১৩

উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

১৪

‘৫ জুলাই আমাদের বিয়ে, সবার আশীর্বাদ চাই’, বললেন আমির খান

১৫

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনির মরদেহ, কোটি মানুষের সমাগমের প্রত্যাশা

১৬

অসুস্থতার খবরেই ছোট ভাইয়ের মৃত্যু, পরে প্রাণ গেল বড় ভাইয়েরও

১৭

বাস্তবায়িত পে-স্কেলের গেজেট চূড়ান্ত, কার কত বেতন বাড়ল

১৮

জাবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণ, যুবদল নেতা আটক

১৯

বেলা বাড়ার সঙ্গে এফডিসিতে আসছেন তারকারা, ভোট দিচ্ছেন প্রবীণ-নবীন শিল্পীরা

২০
X