কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

এনসিপির লোগো। ছবি : সংগৃহীত
এনসিপির লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য মোহাম্মদ উসামা স্বাক্ষরিত পৃথক নোটিশ দুটি দেওয়া হয়।

মীর মোহাম্মদ শোয়াইব বরাবর দেওয়া নোটিশে বলা হয়, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও তৎপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে। অভিযোগটি এখনো তদন্তাধীন। এ অবস্থায় চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করেছেন।

উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয় নোটিশে।

অপরদিকে, আরিফ মুঈনুদ্দিন বরাবর নোটিশে বলা হয়, গত ১৮ জুন জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বরাবর উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও তৎপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে সেদিনই কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত ও শৃঙ্খলা কমিটি গঠিত হয়েছে। অভিযোগটি এখনো তদন্তাধীন। এমতাবস্থায়, চট্টগ্রাম মহানগর, এনসিপির প্যাডে প্রেস-রিলিজের মাধ্যমে এবং ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তদন্তাধীন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের পূর্বে সরাসরি পক্ষাবলম্বন করেছেন। এ ছাড়া ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় অভিযোগকারীকে অত্যন্ত হীন ভাষায় আক্রমণ করেছেন।

উপর্যুক্ত ঘটনা দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থি। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর দপ্তর মারফত লিখিত ব্যাখ্যা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয় নোটিশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে প্রকাশ্যেই সরকারি মাটি লুট, সমাধানে ‘বৃষ্টির অপেক্ষায়’ ইউএনও!

হিমালয়ে ওঠেও বাবার মতো উঁচু কিছু দেখেননি বাবর আলী

সোমবার কঠিন সময়ে পড়তে যাচ্ছে স্পেন

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

১০

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

১১

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

১২

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১৩

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১৫

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৬

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৭

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৮

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

২০
X