মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৮:২১ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

মমতা ব্যানার্জী ও সাবেক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ছবি : সংগৃহীত
মমতা ব্যানার্জী ও সাবেক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। এবার নতুন দলটিকে বাংলাদেশে তৈরি বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মূলত, ত্রিপুরা কেন্দ্রিক এই রাজনৈতিক দলটির অস্তিত্বের কথা এতদিন মাত্র হাতে গোনা কয়েকজন মানুষই জানত। কিন্তু রোববার তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ এই দলে যোগ দেওয়ায় রীতিমত উত্তাল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনীতি।

এনসিপিআই-এর ফেসবুক পেজে একটি পোস্ট করে দাবি করা হয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তাদের ২০টি আসন রয়েছে। বিজেপির ১২টি, তৃণমূল কংগ্রেসের আটটি, কংগ্রেসের একটি আসন রয়েছে। অর্থাৎ, পশ্চিমবঙ্গের মধ্যে তারাই সর্ববৃহৎ সংসদীয় রাজনৈতিক দল। মাত্র কয়েক বছর আগেই এই রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয়েছিল।

এরপরই রাজনৈতিক দলটির উৎপত্তিস্থল নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সোমবার (১৫ জুন) বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা দাবি করে বসেন, এনসিপিআই দলটির জন্ম আসলে বাংলাদেশে।

অধীর বলেন, বিধানসভা নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে এসে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ইস্যুতে সরব হয়েছেন। তবে এখন দেখছি বাংলাদেশ থেকে শুধু মানুষ আসেনি, দলও অনুপ্রবেশ করে চলে এসেছে।

তিনি বলেন, এই দলের জন্ম বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময়। এখন সেই দলই দিল্লি পৌঁছে গেল। অমিত শাহের সাবধান হওয়া উচিত। কারণ, শুধু মানুষ নয় রাজনৈতিক দলও অনুপ্রবেশ করে এই দেশে ঢুকে পড়ছে। তবে ওই রাজনৈতিক দলকে আমি ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বলতে রাজি নই। সিটিজেন্সের পরিবর্তে চিটিজেন্স ব্যবহার করা উচিত। তারা মানুষকে চিট করেছে। এরপরই অধীর মুর্শিদাবাদ জেলার তিন তৃণমূল সাংসদের দল পরিবর্তন নিয়ে সরব হন। তিনি বলেন, ইউসুফ পাঠান এখানে টাকার বিনিময়ে ভোট নামক ইভেন্টে খেলতে এসেছিল। তার চুক্তি শেষ। ও কেন এখন রিস্ক নেবে? তৃণমূল দলের সঙ্গে ওর চুক্তি ছিল, টাকা নাও আর আমাদের হয়ে ভোট করো। টাকা নিয়ে খেলার মত রাজনীতিও খেলা, বিজেপিতে চলে যাওয়াটাও এক ধরনের খেলা। তিনি আরও বলেন, মুর্শিদাবাদ জেলা থেকে যারা ওই রাজনৈতিক দলে যোগ দিয়েছেন তারা জানেন না আগামী তিন বছর পর তৃণমূল থাকবে কিনা। বা থাকলেও সেখানে তারা টিকিট পাবেন কিনা। তাই আগামী ৩ বছর আরামে থাকা খাওয়ার জন্যই তারা ওই দলে যোগ দিয়েছেন। ৩ বছর পর যদি বিজেপির দয়া হয় তাহলে আবার তারা টিকিট পাবেন। তাই এখন থেকে বিজেপির পায়ে তেল মালিশ করা শুরু করেছেন। টাকা, প্রলোভন, ভয় এবং সরকারি দলের ক্ষমতা ভোগ করার জন্য কিছু লোক দল বদল করে বাংলার নাম খারাপ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X