কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। ছবি : সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। ছবি : সংগৃহীত

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত এনে আয়না ঘরের সেই চেয়ারে বসিয়ে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়না ঘর ও ঘরের মধ্যে একটি চেয়ার দেখলাম। যে চেয়ারে বিরোধীদলের (আওয়ামী লীগের সময়) নেতাকর্মীদের ইলেক্ট্রিক শক দেওয়া হতো। সেই চেয়ারে শেখ হাসিনাকেও বসিয়ে-শুইয়ে ইলেক্ট্রিক শক দিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১ জনের পরিবারের সাথে দেখা করতে চেয়ে এই সংসদ সদস্য বলেন, পরিবারগুলো পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, ‘পুলিশ আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিয়েছে। আমরা আপনাদের কাছে কিছু চাই না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চাই।’

তিনি আরও বলেন, বাজেটকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন, আবার অনেকেই প্রশ্ন তুলছেন বাজেট ভালো হয়েছে কিন্তু বাস্তবায়ন করতে পারবেন তো? এই সরকারের বয়স চার মাস। এখনও প্রশাসনের বিভিন্ন চেয়ারে আওয়ামী লীগের দোষের বসে আছে তারা সরকারকে সহযোগিতা করছে না। এই দুষ্টচক্রকে চেয়ারে বসিয়ে রেখে কতটুকু বাজেট বাস্তবায়ন করতে পারা যাবে ভেবে দেখার সময় হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারের রাজস্ব আদায়ের চেয়ে নিজের রাজস্ব আদায়ে বেশি ব্যস্ত থাকে উল্লেখ করে রেহানা আক্তার রানু বলেন, রাজস্ব বাড়াতে হলে রাজস্ব বোর্ডে সার্জিক্যাল অপারেশন প্রয়োজন। এ সময় তিনি দ্রব্যমূল নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংক খেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরামে-আয়েশে জীবনযাপন করছে। আজকে গ্রাহকরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুটেছে তাদের ক্ষমা নেই। ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সরকারি হাসপাতালের নার্সেরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে জানান জানান তিনি।

নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, মাননীয় স্পিকার আপনার মনে আছে- নির্বাচনের আগে একটি দল নির্বাচন না করার ষড়যন্ত্র হিসেবে পিআর, পিআর বলে টিকটক টিকটক করছিল। আমাদের প্রিয় নেতা সকল ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিয়ে যেইভাবে নির্বাচন আদায় করেছেন। ঠিক সেইভাবে এই বাজেট উনি বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ।

সংরক্ষিত নারী আসনের এই সংসদ সদস্য আরও বলেন, বর্তমানে জাতীয় পার্টির মত মিউ মিউ মার্কা বিরোধী দল নয়, চেয়ে দেখেন কেমন সাদা-সাদা ঝকঝকা-ফকফকা সত্যিকারের একটি বিরোধী দল। উনারা যখন বাজেট নিয়ে সমালোচনা করেন আমরা কিছু মনে করি না। কিন্তু ওনারা যখন বলেন যে ওনাদের ১৬৮ সিট পাওয়ার কথা ছিল। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে ৬৮ সিট দিয়েছে, কথাটা সত্য নয়। আমি নির্বাচনের আগে ফেনীর এক নারী ভোটারকে জিজ্ঞেস করেছিলাম ভোটের কি অবস্থা? ওই নারী ভোটার আমাকে বলেছিল নৌকার তলা গেছে ডুবি, লাঙলে নাই চাষ, ডিজিটাল পাল্লায় মাইপা দেখি ধানের শীষ পাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১০

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১১

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১২

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৩

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১৪

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৬

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৭

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৮

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৯

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

২০
X