কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ
জাকার্তায় বৈশ্বিক সম্মেলন

বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি) ২০২৬-এর ‘ড্রাইভিং চেঞ্জ: হাউ সাউথ এশিয়ান হায়ার এডুকেশন পাওয়ারস দ্য এসডিজিস’ শীর্ষক সেশনে বক্তা হিসেবে অংশগ্রহণ করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতা, নীতিনির্ধারক, গবেষক এবং টেকসই উন্নয়ন বিশেষজ্ঞদের উপস্থিতিতে আয়োজিত এ সেশনে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক প্রভাব সৃষ্টিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতা তুলে ধরেন। এর মধ্যে যুবদের কর্মসংস্থানযোগ্যতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, এবং মানসম্মত শিক্ষা ও সুযোগে সমান প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেন।

ড. সবুর খান বলেন, ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট তৈরি, উদ্যোক্তা ও উদ্ভাবনকে উৎসাহিত করা, গবেষণার কার্যকর ব্যবহার এবং টেকসই উন্নয়নে অবদান রাখে এমন অংশীদারিত্ব গড়ে তোলায় বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, সীমিত সম্পদের মধ্যেও নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক অঙ্গীকার, উদ্ভাবন এবং আন্তঃখাত সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলো এসডিজি অর্জনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে। তার মতে, শিক্ষাদান, গবেষণা, ক্যাম্পাস পরিচালনা এবং কমিউনিটি সম্পৃক্ততায় টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করলেই প্রকৃত সামাজিক প্রভাব তৈরি সম্ভব।

সেশনের অংশ হিসেবে ড. সবুর খান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসডিজি ৪ (গুণগত শিক্ষা) এবং এসডিজি ১৭ (পার্টনারশিপ ফর দ্য গোলস)-এ অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, মানসম্মত শিক্ষা বিস্তার, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল উদ্ভাবনকে উৎসাহিত করা, আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং টেকসই উন্নয়ন উদ্যোগের মাধ্যমে ডিআইইউ ধারাবাহিকভাবে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করছে।

এই সেশনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করতে পারে এবং আরও অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও টেকসই ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১০

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

১১

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

১২

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

১৩

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

১৪

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

১৫

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

১৬

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

১৭

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১৮

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১৯

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X