বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

মাহফুজ আলম। পুরোনো ছবি
মাহফুজ আলম। পুরোনো ছবি

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে রাজনৈতিক পাঠচক্র জোরদার এবং সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তার মতে, রাজনৈতিক সাহিত্য পাঠই সংগঠিত করে আন্দোলনের শক্তি গড়ে তোলে। তবে ২০২৪ সালের জুলাইয়ের সেই লড়াই এখনো শেষ হয়নি বলেও মনে করেন তিনি।

সোমবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

‘বাংলা ব্লকেড’ শিরোনামে লেখা পোস্টে মাহফুজ আলম বলেন, ‘জুলাই মাসের কার্যকর ছাত্র-নাগরিক সংহতি কর্মসূচি। সাম্প্রতিক শাহীনবাগ আন্দোলন এবং পূর্ববর্তী আন্দোলন-অভ্যুত্থানের কৌশল পর্যালোচনা করে ঢাকার রাজপথে ধীরে ধীরে ছাত্রদের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনা সফল হয়।’

‘কোটা বৈষম্যের বিরুদ্ধে নিম্নবিত্ত আর উঠতি মধ্যবিত্ত নাগরিকদের সঙ্গে ছাত্রদের সংহতি গড়ে ওঠে,’ দাবি করেন তিনি।

মাহফুজ আলম লেখেন, ‘সাহস সঞ্চারিত হয় যে ইন্টারকন্টিনেন্টাল, বাংলামটর, কারওয়ান বাজার পর্যন্ত যাওয়া গেলে একদিন গণভবন পর্যন্তও যাওয়া যাবে।’

বটতলা, টিএসসি এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে বসে যে ‘রাজনৈতিক সাহিত্য পাঠ’ করেছিলেন, তার কিছুটা হলেও বাস্তবে প্রয়োগ করতে পেরেছেন বলে গর্ববোধ করেন মাহফুজ।

পোস্টের শেষে রাজনৈতিক শিক্ষা ও সংগঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি লেখেন, ‘সুতরাং, আরও পাঠচক্র করুন, ক্ল্যাসিক রাজনৈতিক টেক্সট পড়ুন- কনটেক্সটসহ, সংগঠিত হোন। কারণ, লড়াই এখনো বাকি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

ব্রাহ্মণপাড়ায় ৬১ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত শিক্ষা কার্যক্রম

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

মিরসরাইয়ের সব ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

দয়া করে ফিলিস্তিনিদের বাঁচতে দিন, বিশ্বকাপে মিশরের কোচ

একযোগে ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

ছেলের স্মৃতিতে বিনামূল্যে তৃষ্ণার্ত ট্রেনযাত্রীদের পানি পান করান মুন্নু শেখ

যবিপ্রবিতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ‘কঠোর প্রতিক্রিয়ার’ হুঁশিয়ারি ইরানের

১০

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি-সমমান পরীক্ষা স্থগিত

১১

আবহাওয়া নিয়ে দুঃসংবাদ, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস

১২

দাবদাহে পুড়ছে স্পেন, ৪৪ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা

১৩

সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ নিহত

১৪

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পাশে দাঁড়াতে ফ্রান্সের নতুন উদ্যোগ

১৫

৮ জুলাই  / ইতিহাসের এই দিনে উল্লেখযোগ্য ঘটনাবলি

১৬

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানের তেল বিক্রির অনুমতি বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

১৯

ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X