ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ
আলোচনা সভায় বক্তারা

জুলাইয়ের শক্তি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে হবে

জুলাইয়ের শক্তি নিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী লড়াই চালিয়ে যেতে হবে

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে ফ্যাসিবাদের পুনর্বাসনের সব ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াই চালিয়ে যেতে হবে।

শনিবার (১৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে সেন্টার ফর বেঙ্গল স্টাডিজ (সিবিএস) আয়োজিত ‘জুলাই উত্তর রাজনীতি: গতি ও গত্যন্তর’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এতে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

ফরহাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিবিএসের পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ড. সাজ্জাদ হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করার একটি প্রবণতা তৈরি হয়েছে। কিছু সাংবাদিক ও বুদ্ধিজীবী বিভিন্ন মাধ্যমে জুলাইকে অস্বীকার করার চেষ্টা করছেন। এ ধরনের প্রচেষ্টার বিরুদ্ধে তরুণ প্রজন্মকে যুক্তি ও তথ্য দিয়ে অবস্থান নিতে হবে।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটির প্রস্তাবের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত কোনো রাজনৈতিক দলকে পুনর্বাসনের নজির নেই।

গবেষক ড. শিব্বির আহমদ বলেন, আওয়ামী লীগের আমলে গড়ে ওঠা সাংস্কৃতিক ও একাডেমিক কাঠামোর প্রভাব এখনো রয়ে গেছে। তিনি জার্মানির ‘ডি-নাজিফিকেশন’-এর উদাহরণ টেনে বাংলাদেশে ‘ডি-আওয়ামীফিকেশন’-এর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এবং জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনাকে বিভিন্নভাবে ক্ষুণ্ন করার চেষ্টা হচ্ছে। তিনি দাবি করেন, আন্দোলনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছিল এবং সেই চেতনা রক্ষা করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, জুলাই-পরবর্তী সময়ে বিজয়ী শক্তির মধ্যে অনৈক্য এবং পরাজিতদের পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা দেখা যাচ্ছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে জুলাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

আলোচনা শেষে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X