কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তির সূর্যোদয় সন্নিকটে : এলডিপি

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। ছবি : কালবেলা

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীতে মানববন্ধন করেছে যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। রোববার (১০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।

তারা বলেন, জনগণের ওপর জুলুম নির্যাতন করে কেউ কখনও টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবে না। দেশ এখন একটি সময়সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এই সরকারের দুঃশাসনের অবসানের সময় নিকটবর্তী। বাংলাদেশের নিপীড়িত অধিকারবঞ্চিত মানুষের মুক্তির সূর্যোদয় সন্নিকটে।

তারা আরও বলেন, এই সরকারকে জনগণ চায় না। তারা জনমতের বিপরীতে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের প্রতি জনগণের অনাস্থা এখন আরও তীব্রতর। জনগণ ভোটের অধিকার চায়, নাগরিক অধিকার চায়, অত্যাচার নির্যাতনের অবসান চায়।

মানববন্ধনে এলডিপি নেতারা বলেন, এই সরকারকে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সব দিক থেকে আওয়ামী লীগ খুবই দুর্বল অবস্থায় উপনীত হয়েছে। এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এদেরকে বিদায় দিতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X