কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০৫:২৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস হাসপাতালে ভর্তি

আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত
আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সদ্য কারামুক্ত মির্জা আব্বাসের সহধর্মিণী।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর রাতে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে বাথরুমের মেঝেতে পড়ে যান। এতে গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়।

পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. এম আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতে দুই ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডা. শাহবুদ্দিন তালুকদার ও অধ্যাপক ডা. এম আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আফরোজা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বামী মির্জা আব্বাস।

উল্লেখ্য, গত কয়েক মাস আগেও আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে যায়। ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X