মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশির কাছে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

জব্দকৃত আলামত। ছবি : কালবেলা
জব্দকৃত আলামত। ছবি : কালবেলা

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অফিসার সেজে বাংলাদেশি নাগরিকের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে ২ স্থানীয় নাগরিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। জোহর বারুতে ইস্কান্দার পুতেরিতে ইমিগ্রেশন পরিচয় দিয়ে এক বাংলাদেশি যুবককে আটক করে চাঁদা দাবি করেন দুই স্থানীয় নাগরিক।

শুক্রবার (১৩ মার্চ) ইস্কান্দার পুতেরি জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার এম কুমার সান এক বিবৃতিতে সাধারণ মানুষ এবং বিশেষ করে বিদেশি নিয়োগকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সোমবার (৯ মার্চ) রাতে তামান নুসা বেস্তারি এলাকা থেকে ৪০ ও ৪১ বছর বয়সী দুই অভিযুক্তকে আটক করা হয়। বাংলাদেশি নাগরিককে আটক রেখে ১৬০০ রিংগিত দাবি করার অভিযোগে গত ৮ মার্চ থানায় রিপোর্ট করে, পরবর্তীতে পুলিশ তদন্ত করে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী ২৩ বছর বয়সি বাংলাদেশি যুবককে তামান নুসা বেস্তারি এলাকায় পথ রোধ করে ওই দুই ব্যক্তি। অভিযুক্ত দুজন নিজেদের ইমিগ্রেশন পুলিশ বলে ১৬০০ রিংগিত দাবি করে তাকে ছেড়ে দেওয়ার জন্য।

বিষয়টি ভুক্তভোগীর বড় ভাই জানতে পেরে পুলিশের শরণাপন্ন হন। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেমে দ্রুত সময়ে ইমিগ্রেশন পরিচয় দেওয়া দুই চাঁদাবাজকে শনাক্ত করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সময় পুলিশ তাদের কাছ থেকে একটি গাড়ি, দুইটি ওয়াকিটকি, বিভিন্ন ব্র্যান্ডের ৯টি মোবাইল ফোন, ভুক্তভোগীর পাসপোর্টের ফটোকপিসহ নগদ ৮০ রিংগিত জব্দ করে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে অতীতেও থানায় অপরাধে রেকর্ড রয়েছে। বর্তমান তাদের বিরুদ্ধে দণ্ডবিধি-৪১৯ ধারায় (ছদ্মবেশে প্রতারণা) মামলায় দায়ের প্রক্রিয়া চলছে।

কালবেলা/এইচআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১০

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১১

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১২

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৩

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৪

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৫

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৬

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৭

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৮

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

২০
X