মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা। ছবি : কালবেলা
মালয়েশিয়ায় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা। ছবি : কালবেলা

বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে কুয়ালালামপুরের কিংস্টোন হোটেলে এক দোয়া ও ইফতার মাহফিল এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বের কোরআন বিজয়ী হাফেজরা। এ প্রতিযোগিতায় প্রথম হন হাফেজ ইব্রাহিম শেখ।

অনুষ্ঠানাটি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার নাগরিক দাতো ডা. হাসনিজাল হাসান (ডেপুটি প্রেসিডেন্ট টিংকু জারিল সুলাইমান এবং মেম্বার অফ রয়েল ফ্যামিলি), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইকবাল হোসেন (সিআইপি), ব্যবস্থাপনা পরিচালক, নাদিম ইফা গ্লোবাল (এম) এসডিএন, বিএইচডি. দাতো রওশন দাস (চেয়ারম্যান এক্সট্রিম ফাইভ), প্রকৌশলী সুমন আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক, বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজ), আবু বক্কর সিদ্দিক (নাছিম), ব্যবস্থাপনা পরিচালক, সোনালী জুয়েলার্স, মোহাম্মদ শারিফুল ইসলাম শরিফ (ব্যবস্থাপনা পরিচালক শারিফ কন্সট্রাকশন এসডিন এন্ড বিএইচ ডি. মোহাম্মদ তোফায়েল আহমেদ (ব্যবস্থাপনা পরিচালক-ইজান গ্লোবাল ট্রেডিং এসডিন এন্ড বি এইচ ডি. মোহাম্মদ আজিজুল হক (ব্যবস্থাপনা পরিচালক সাওয়ারি হলিডে)।

বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ রাজু, ফাউন্ডার সেক্রেটারি মোহাম্মদ রমজান, সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, সহসভাপতি মোহাম্মদ রিজওয়ান, সহসভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ, সহসভাপতি খান তারিকুল, সহসভাপতি মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগ, সদস্য মোহাম্মদ সুমন, মিজান, মেহেদী।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ক্বারী আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ এবং হাফেজ মাওলানা ইকরামুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে মালয়েশিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন গণমাধ্যম কর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। এ ছাড়া কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যেও সার্টিফিকেট বিতরণ করা হয়। বিচারকদেরও তাদের মূল্যবান অবদান ও বিচারিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষপর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X