কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সন্ত্রাসবিরোধী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে জাপান সরকার ড্রোন উড়ানোর ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বুধবার থেকে কার্যকর হওয়া সংশোধিত নিয়ম অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে ড্রোনের নিষিদ্ধ উড্ডয়ন এলাকা প্রায় ৩০০ মিটার থেকে বাড়িয়ে ১,০০০ মিটার করা হয়েছে।

জাপানের সংবাদ সংস্থা কয়ডা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিধিমালার আওতায় সম্রাটের বাসভবন, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশের সীমিত আকাশসীমা সম্প্রসারণ করা হয়েছে। কিছু ক্ষেত্রে স্থানীয় ভৌগোলিক অবস্থার কারণে নিষিদ্ধ এলাকার পরিধি এক কিলোমিটারেরও বেশি হতে পারে।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ‘ইয়েলো জোনে’ ড্রোন উড়ালে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা ৫ লাখ ইয়েন (প্রায় ৩,১২০ মার্কিন ডলার) পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে।

এর আগে শুধু ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত স্থাপনার ঠিক ওপর দিয়ে ড্রোন উড়লে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হতো। তবে সংশোধিত আইনের ফলে নিরাপত্তা বাহিনীর নজরদারি ও নিয়ন্ত্রণ ক্ষমতা আরও বাড়ানো হয়েছে।

এ ছাড়া সম্রাট, প্রধানমন্ত্রী বা বিদেশি রাষ্ট্রীয় অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বড় ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে অস্থায়ীভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করার ক্ষমতাও পাবে কর্তৃপক্ষ।

সরকারের মতে, ড্রোন প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে আধুনিক ড্রোনগুলো আগের তুলনায় অনেক দ্রুতগতিতে ও দীর্ঘ দূরত্বে উড়তে সক্ষম হচ্ছে। এতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় নতুন বিধিনিষেধ প্রয়োজন হয়ে উঠেছে।

নিয়ম মেনে চলা নিশ্চিত করতে সরকার অনলাইনে সরকারি মানচিত্রে নিষিদ্ধ এলাকা প্রকাশ করবে এবং ড্রোন বিক্রেতাদের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X