কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর লারেডোতে একটি ছোট ব্যবসায়িক বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়েছে। বিমানটি আছড়ে পড়ে তাতে আগুন ধরে যায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর পথচারী ও চালকরা নিজেদের যানবাহন ছেড়ে আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর আরব নিউজের।

পুলিশের তথ্য অনুযায়ী, ছয় আরোহী নিয়ে উড়তে থাকা একটি ব্যবসায়িক জেট স্থানীয় সময় রাত ১০টার কিছু পর লুপ ২০ হাইওয়েতে আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। নিহত ব্যক্তি বিমানের যাত্রী ছিলেন নাকি মাটিতে থাকা কেউ ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানটি প্রায় দুই ভাগ হয়ে গেছে এবং একপাশে কাত হয়ে রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত ছুটে এসে ককপিটের জানালা ভেঙে ভেতরে আটকে পড়াদের বের করার চেষ্টা করেন। দুজন ব্যক্তি হাতুড়ি ও কোদাল দিয়ে ককপিটের কাচ ভাঙার এবং বিমানের দরজা খোলার চেষ্টা করেন।

ড্যাশক্যাম ফুটেজে দেখা গেছে, বিমানটি মহাসড়কের ওপর দিয়ে ছুটে গিয়ে একটি লাইটপোস্ট ভেঙে ফেলে এবং পরে থেমে যায়। দুর্ঘটনাস্থলটি লারেডো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী জায়রা গারজা জানান, তিনি সহকর্মীদের বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় ঘটনাটি দেখেন। তার ভাষায়, এটি যেন কোনো চলচ্চিত্রের দৃশ্য ছিল। আমি হতবাক হয়ে গিয়েছিলাম।

প্রাথমিকভাবে মাটিতে থাকা সাধারণ মানুষের কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ধোঁয়া শ্বাসের সঙ্গে প্রবেশ করায় পাঁচজন পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিমানটি মঙ্গলবার সন্ধ্যায় লস কাবোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১০

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

১১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

১২

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

১৩

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১৪

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৫

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১৬

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৭

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৮

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৯

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

২০
X