কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান প্রচারে প্রবাসী আইনজীবী ও সাংবাদিকের সপ্তাহব্যাপী কর্মসূচি

বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই। ছবি : কালবেলা
বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই। ছবি : কালবেলা

নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া নানা অবদান জনসাধারণের সামনে তুলে ধরতে সপ্তাহব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করেছেন লন্ডন প্রবাসী বাংলাদেশি আইনজীবী সাহিদুর রহমান (সাহিদ) ও সাংবাদিক শাহেদ শফিক।

এজন্য প্রাথমিকভাবে রংপুর বিভাগকে বেছে নেওয়া হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই কর্মসূচি চলবে। পর্যায়ক্রমে লন্ডনসহ দেশের বিভিন্ন অঞ্চলে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মসূচির মধ্যে প্রাথমিকভাবে রংপুর বিভাগের বিভিন্ন স্কুল, মাদরাসা, লাইব্রেরিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক শাহেদ শফিকের লেখা ‘নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া: বৈশ্বিক অনুপ্রেরণার মডেল' বইটি বিতরণ করা হবে। এই বইতে নারী শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের স্বচিত্র তথ্য তুলে ধরা হয়েছে। ৪ বছরের বেশি সময় ধরে অনুসন্ধান করে বইটি লিখেন তিনি। গত বছরের নভেম্বর মাসে বইটি প্রকাশ করে জিনিয়াস পাবলিকেশন্স।

ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে আইনজীবী সাহেদুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের নারী শিক্ষার জন্য অনেক কাজ করেছেন। কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচার হাসিনা সরকার তার অবদানগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। তরুণ প্রজন্মকে জানতে দেওয়া হয়নি। সে জন্যই আমরা এই উদ্যোগটি নিয়েছি।

তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা এই বইটি আমি পড়েছি। এতে নারী শিক্ষায় তার যে অবদান রয়েছে তার বিস্তারিত উল্লেখ রয়েছে। সে কারণে আমি মনে করি বইটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। সে জন্যই ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নিয়েছি। আশা করি পর্যায়ক্রমে সারা দেশের মানুষের মধ্যে আমরা বেগম খালেদা জিয়ার এসব অবদান পৌঁছে দিতে পারব।

বইটির বিষয়ে লেখক শাহেদ শফিক জানান, দীর্ঘদিন ধরে তিনি দেশ ও বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, পত্রপত্রিকা ও নিজস্ব সোর্স থেকে তথ্যানুসন্ধান করে বইটি লিখেছেন। বইতে বেগম খালেদা জিয়া নারী শিক্ষা সম্প্রসারণে যেসব উদ্যোগ গ্রহণ করেছিলেন, তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন দেশ বেগম জিয়ার সেসব উদ্যোগকে মডেল হিসেবে তাদের নিজ দেশে বাস্তবায়ন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের পরও ভারত দ্বিচারী ভূমিকা অব্যাহত রেখেছে: সাইফুল হক

জেলেনস্কির বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

সান মারিনো ম্যাচের একাদশে নেই শমিত

ইউএনওর অভিযানে হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : জয়সওয়াল

ভারতে ভয়াবহ দুর্ঘটনার শিকার ক্লার্ক

আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর, দলে যোগ দিলেন মেসি

দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা করলেন মোজতবা খামেনি

বিশ্বকাপে ব্রাজিলের ‘গোপন অস্ত্র’ হতে পারেন থিয়াগো

আর্জেন্টিনা-ব্রাজিল মিলেমিশে একাকার

১০

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

১১

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১২

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

১৩

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৪

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

১৫

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

১৬

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

১৭

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

১৮

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

১৯

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

২০
X