কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন পড়ে পুরস্কার জিতুন ১৫ লাখ টাকা

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

পবিত্র কোরআনবিষয়ক জ্ঞানচর্চার অংশ হিসেবে এ যাবৎকালের সর্ববৃহৎ প্রতিযোগিতার আয়োজন করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এ লক্ষ্যে আগামী রমজান পর্যন্ত ‘কোরআন-বর্ষ’ ঘোষণা করেছে ফাউন্ডেশনটি। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে ওমরাসহ ১৫ লাখ টাকার পুরস্কার দেওয়া হবে।

অংশগ্রহণ ও পরীক্ষার পদ্ধতি সম্পর্কিত ঘোষণায় বলা হয়েছে, যে কোনো বয়সের ও যেকোনো শ্রেণিপেশার নারী-পুরুষের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে, যারা কওমি মাদ্রাসায় কাফিয়া-ঊর্ধ্ব ও আলিয়া মাদ্রাসা আলিম-ঊর্ধ্ব পড়াশোনা করেছেন, তারা অংশগ্রহণ করতে পারবেন না। মোট ৬ ধাপে কোরআনের অনুবাদ নির্ভর প্রশ্ন করা হবে প্রতিযোগীদের। তাফসির থেকে প্রশ্ন করা হবে না; বরং অনুবাদ জানলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে। গুগল ফরমের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। রেজাল্ট তৈরি হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে।

প্রত্যেক ধাপের পরীক্ষা স্বতন্ত্র। এক ধাপের পরীক্ষা অন্যান্য ধাপের পরীক্ষার ফলাফল প্রভাবিত করবে না। প্রথম ৫ ধাপের প্রতিযোগিতায় কেউ প্রথম ও দ্বিতীয় পুরস্কার-বিজয়ী হলে অন্য কোনো ধাপে এই দুটি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না। তবে প্রথম ৫ ধাপে প্রথম-দ্বিতীয় পুরস্কার পেলেও চূড়ান্ত ধাপে প্রধান পুরস্কারসমূহ পেতে পারবেন। আস-সুন্নাহর চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর ফেসবুক পেজ থেকে বিস্তারিত জেনে নিন।

রেজিস্ট্রেশন লিংক : https://ikw.info

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X