ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০৫:০৫ পিএম
আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে?

কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায় ইসলামিক বিধান উট গরু ছাগল ভেড়া
ইসলামে সামর্থ্যবানদের জন্য কোরবানি আদায় করা ওয়াজিব | ছবি : সংগৃহীত

কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিস শরিফে এ ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। রাসুল (সা.) হজরত ফাতেমা (রা.)-কে তাঁর কোরবানির নিকট উপস্থিত থাকতে বলেন এবং ইরশাদ করেন, ‘এই কোরবানির প্রথম রক্তবিন্দু প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তায়ালা তোমার গোনাহসমূহ ক্ষমা করে দেবেন।’ তিনি জিজ্ঞাসা করলেন, ‘ইয়া রাসুল (সা.)! এটা কি শুধু আহলে বায়তের জন্য, নাকি সকল মুসলিমের জন্য?’ উত্তরে রাসুল (সা.) বললেন, ‘এই ফজিলত সকল মুসলিমের জন্য।’ (মুসনাদে বাজযার-আত্তারগীব ওয়াত্তারহীব: ২/১৫৪)

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘অতএব তুমি তোমার রবের উদ্দেশে নামাজ আদায় করো এবং কোরবানি করো’ (সুরা কাওসার: ২)। তাই প্রাপ্তবয়স্ক, সুস্থমস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নর-নারী, যে ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন-অতিরিক্ত নেসাব পরিমাণ সম্পদের মালিক হবে, তার ওপর কোরবানি ওয়াজিব। (আলমুহিতুল বুরহানি: ৮/৪৫৫, ফাতাওয়া তাতারখানিয়া: ১৭/৪০৫)

এ ক্ষেত্রে যারা কোরবানি দিতে চান, তাদের অনেকেই কোরবানির পশু নিয়ে দ্বিধায় থাকেন। তারা জানতে চান, ‘কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায়?’

এই প্রশ্নের সহজ সমাধান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার। কালবেলাকে তিনি বলেন, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্যগরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ নয়। (ফাতাওয়া কাজীখান: ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে: ৪/২০৫)

উল্লেখ্য, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেয় না, তাদের ব্যাপারে হাদিস শরিফে কঠোর বার্তা এসেছে। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যার কোরবানির সামর্থ্য আছে তবুও সে কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ (মুসনাদে আহমদ: ২/৩২১, মুস্তাদরাকে হাকেম: ৭৬৩৯, আত্তারগীব ওয়াত্তারহীব: ২/১৫৫)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১০

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১১

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১২

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৩

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৪

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৫

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৬

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

১৭

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

১৮

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

১৯

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

২০
X