কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০৭:৩৩ পিএম
আপডেট : ০৬ মে ২০২৬, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা কবে, ২৭ নাকি ২৮ মে নিয়ে জোর আলোচনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের একাধিক দেশ ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ঈদ উদযাপন ২৮ মে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম্মুল কুরা’ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৬ মে আরবি জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে হবে ৩০তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সে হিসাবে ১০ জিলহজে ২৭ মে ঈদ উদযাপনের সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে পাকিস্তানও জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে ঈদুল আজহা পালিত হতে পারে। অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা পালিত হতে পারে বলে জানিয়েছে জানিয়েছে শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

সংযুক্ত আরব আমিরাতের হিসাব অনুযায়ী, ২৬ মে অনুষ্ঠিত হবে হজের গুরুত্বপূর্ণ দিন আরাফাতের দিন। আর ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ উদযাপিত হয়। সে হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা বেশি।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরবর্তী মাস জিলহজ এবং এই মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হয়। তবে ঈদের সঠিক তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখার ভিত্তিতেই দেশে ঈদের দিন ঘোষণা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ডের সামনে কলম্বিয়া

আজকের স্বর্ণের বাজারদর

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১০

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১১

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

১২

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার খবর কী

১৩

৪৪ ডিগ্রির ইউরোপ: চরম গরম কি আর ‘ব্যতিক্রম’ নয়?

১৪

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

১৫

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

১৬

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

১৭

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

১৮

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

১৯

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

২০
X