কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদের টাকার চেয়েও কি কঠিন জাকসুর ভোট গণনা : কুদ্দুস বয়াতি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। তবে ভোটগ্রহণের পর গণনায় দেখা দেয় ধীরগতি। প্রায় ৪০ ঘণ্টার পর ভোট গণনা শেষ হয়েছে আজ।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ২১টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

এদিকে নির্বাচনের ফলাফলে ধীরগতি ও স্বচ্ছতা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় থামছেই না। এই বিতর্কে এবার মুখ খুলেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিষেই, আর ১১ হাজার ভোট গুনতে ৩ দিন!’

তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। অনেকেই পোস্টটির নিচে মন্তব্য করে নিজেদের ক্ষোভ, হতাশা ও রসিকতা প্রকাশ করছেন।

আতিকুল হাসান নামের একজন মন্তব্য করেছেন, ‘নির্বাচন কমিশন আছে ঝামেলায়। কার মন রাখবে- বিএনপি নাকি জামায়াত।’ আরেকজন লিখেছেন, ‘ছাত্রলীগ-ছাত্রশিবির মিলে যেভাবে শিবিরকে জয় করায়, আমার মনে হয় জাতীয় নির্বাচনও যদি এমন হয়, জামায়াত সরকার গঠন করে ফেলবে!’

আরও ব্যঙ্গ করে সাকোর আহম্মেদ বলেন, ‘অনেক ভোট তো, সময় দিয়ে সহযোগিতা করুন!’

কালবেলা/এমএ/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X