কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০:৫০ পিএম
আপডেট : ১৪ মে ২০২৬, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে-পরকীয়া নিয়ে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের আবেগঘন স্ট্যাটাস

কৃষি উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি। ছবি : সংগৃহীত
কৃষি উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি। ছবি : সংগৃহীত

নারীর বৈবাহিক জীবন, মাতৃত্বকালীন সংগ্রাম এবং সম্পর্কের বিশ্বস্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় কৃষি উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর উম্মে কুলসুম পপি।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি বিয়ে ও পরকীয়া নিয়ে এক দীর্ঘ পোস্ট করেন।

পোস্টে উম্মে কুলসুম পপি লেখেন, একটি পরিবারকে আগলে রাখা কিংবা সন্তান লালন-পালন কখনোই শুধু নারীর একার দায়িত্ব হতে পারে না।

পোস্টে তিনি বর্তমান সমাজে বেড়ে যাওয়া পরকীয়া এবং এর ফলে নারীদের মানসিক বিপর্যয়ের বিষয়টিও তুলে ধরেন। পপির ভাষ্য, বিয়ের পর একজন নারীকে নিজের পরিচিত পরিবেশ ছেড়ে সম্পূর্ণ নতুন বাস্তবতায় খাপ খাইয়ে নিতে হয়। নতুন সম্পর্ক ও পরিবেশে সবাইকে খুশি রাখতে গিয়ে অনেক নারী নিজের ভালো থাকা এবং ব্যক্তিসত্তাকে বিসর্জন দেন।

তিনি আরও উল্লেখ করেন, মাতৃত্ব একজন নারীর জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। এ সময় একজন নারীকে শারীরিক ও মানসিকভাবে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, যা বাইরের মানুষের পক্ষে পুরোপুরি উপলব্ধি করা কঠিন।

পোস্টে পপি লিখেছেন, একজন মা নিজের স্বপ্ন ও জীবনের বড় একটি অংশ নিঃস্বার্থভাবে ত্যাগ করেই নতুন প্রাণের জন্ম দেন। তবে অনেক ক্ষেত্রে নারীরা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করার মধ্যেই কিছু পুরুষ ‘ভদ্র’ বা ‘পারফেক্ট স্বামী’র মুখোশ পরে আড়ালে পরকীয়ায় জড়িয়ে পড়েন বলেও মন্তব্য করেন তিনি।

তার মতে, পরকীয়া শুধু একটি ভুল নয়; এটি একজন মানুষের আত্মসম্মান ও ভালোবাসার প্রতি বিশ্বাসকে ভেঙে দেয়। তিনি বলেন, বিশ্বস্ততা কোনো অনুগ্রহ নয়, বরং একটি সম্পর্কের মৌলিক দায়িত্ব।

স্ট্যাটাসের শেষাংশে এই উদ্যোক্তা নারীর ত্যাগ ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। তিনি বলেন, সব পুরুষ এক রকম নন, তবে চারপাশে ঘটে যাওয়া বিশ্বাসভঙ্গের ঘটনাগুলো তাকে গভীরভাবে ব্যথিত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মন্তব্য করেছেন।

কালবেলা/এসআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X