কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৬:৪৩ এএম
অনলাইন সংস্করণ

আমার সাহস প্রচণ্ড বেশি, কোনো কিছু ভয় পাইনি : ইমি

শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি : সংগৃহীত
শেখ তাসনিম আফরোজ ইমি। ছবি : সংগৃহীত

দীর্ঘ দুই মাস কারাভোগের পর মুক্তি পাওয়া শেখ তাসনিম আফরোজ ইমি নিজের কারাজীবন, পরিবার ও ব্যক্তিগত সংকট নিয়ে খোলামেলা কথা বলেছেন।

শুক্রবার (৮ মে) গণমাধ্যমের এক পডকাস্টে অংশ নিয়ে সাবেক এই ছাত্রনেত্রী বলেন, ‘জীবনে নিজের কষ্টের চেয়ে পরিবারের যন্ত্রণা আমাকে বেশি নাড়া দিয়েছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ইমি বলেন, ‘আমার সাহসটা প্রচণ্ড বেশি। আমি কোনো কিছুই ভয় পাইনি, এখনও পাই না। নিজের ওপর কিছু এলে হয়তো এত কষ্ট লাগত না, কিন্তু আমার পরিবার যেটার মধ্য দিয়ে গেছে, সেটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে।’

তিনি জানান, কারাবন্দি থাকায় তার মাস্টার্স শেষ করা সম্ভব হয়নি। এমনকি বিয়ের পর প্রথম ঈদও পরিবার একসঙ্গে করতে পারেনি।

আবেগঘন কণ্ঠে ইমি বলেন, ‘আমার শাশুড়ির কোনো মেয়ে নেই, তিনি আমাকে মেয়ের মতো দেখেন। আমার বড় দুই ভাসুরও কখনো আমাকে ভাইয়ের বউ হিসেবে দেখেননি, সবসময় বোনের জায়গা দিয়েছেন।’

জামিন শুনানির দিনের একটি ঘটনার কথা তুলে ধরে তিনি বলেন, ৫ এপ্রিল তার জামিন শুনানি ছিল। পরিবারের সবাই আশাবাদী ছিলেন যে তিনি মুক্তি পাবেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করলে সেই ধাক্কা সহ্য করতে পারেননি তার বাবা।

ইমি বলেন, ‘আব্বুর হালকা স্ট্রোক হয়ে যায়। সেদিন রাতেই হাসপাতালে ভর্তি করতে হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমার চেয়ে অনেক বেশি ত্যাগ আর যন্ত্রণার গল্প মানুষের আছে। আমি ভুল করতে পারি, শাস্তিও হতে পারে। কিন্তু সেটা নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত। একজন মানুষকে যখন ন্যূনতম মানবিক মর্যাদাটুকুও দেওয়া হয় না, তখন সেটা অমানবিক আচরণ হয়ে যায়।’

তার ভাষায়, ‘যত বড় অপরাধীই হোক, দিনের পর দিন কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়া আটকে রাখা ঠিক নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির জানাজার জন্য ইরানকে এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

সাত জোড়া তরুণ-তরুণীর যৌতুকবিহীন গণবিয়ে, অতিথি ত্রাণমন্ত্রী দুলু

স্ত্রীর পরকীয়া প্রেমিকের মারধরে স্বামীর মৃত্যু

জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, গণতন্ত্রকামী মানুষের অর্জন : প্রধানমন্ত্রী

১০ বছরের মধ্যে মার্কিন সহায়তা বন্ধ করতে চান নেতানিয়াহু

জুলাই শহীদের জননীর কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

সিলেটে ৫ হাজার কোটি টাকার সড়ক ও ড্রেনেজ প্রকল্প অনুমোদন: বাণিজ্যমন্ত্রী

রাজধানীতে ব্যাপক বৃষ্টির আভাস, বিভিন্ন অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক

কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল নারীর

১০

ঘানায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৪

১১

জাতীয় পতাকায় কালেমা যুক্ত করে বিক্রি, গ্রেপ্তার ২

১২

শেষ ষোলোর মহারণের আগেই ফরাসি শিবিরে দুঃসংবাদ

১৩

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও তেহরানে ছুটছে মানুষ

১৪

পায়রায় ৩ নম্বর সতর্কতা সংকেত

১৫

জুলাই নিয়ে কটাক্ষ / শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

১৬

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

১৭

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

১৯

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

২০
X