কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৫:০০ পিএম
আপডেট : ৩১ মে ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির কিছু সমর্থক আমাকে ‘এমবাপ্পে’ বলে ডাকছেন : তাসনিম জারা

ডা. তাসনিম জারা ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত
ডা. তাসনিম জারা ও কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু সমর্থক দলটির সাবেক যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাকে বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে তুলনা করছেন বলে দাবি করেছেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করে বলেছেন, এ তুলনা তাকে অবাক করেছে। কারণ তারাই কয়েক মাস ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল।

রোববার (৩১ মে) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘দেখলাম এনসিপির কিছু প্রিয় সমর্থক আমাকে ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। এটা দেখে একটু অবাকই হয়েছি। গত কয়েক মাস ধরে এই একই মানুষগুলো যেখানে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল, সেখানে হঠাৎ করে এত ভালোবাসা কোত্থেকে এলো?’

তিনি বলেন, ‘ভাবলাম, তুলনাটা একটু ভালোভাবে মিলিয়ে দেখা যাক। এই গল্পে কোন দলটা পিএসজি, আর রিয়াল মাদ্রিদই বা কে?’

‘এনসিপি কি পিএসজি’—এমন প্রশ্ন রেখে ডা. তাসনিম জারা বলেন, ‘পিএসজি তো টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলো। আর এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে। আর সেই জোটের আসন সংখ্যাও তো সামনে এলো—বিএনপি ২০৯, জামায়াত ৬৮ এবং এনসিপি মাত্র ৬টি আসন।’

‘একটি চ্যাম্পিয়ন দল আর মাত্র ৬ আসন পাওয়া দলের মধ্যে তো তুলনা করা যায় না, তাই না,’ এমন প্রশ্নও রাখেন তিনি।

পোস্টের শেষে এনসিপির সাবেক এ নেত্রী বলেন, ‘নাকি তারা ঢাকা-৯ আসনের জনগণকে ফুটবলের রিয়াল মাদ্রিদ বলছে? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ঢাকা-৯ আসনের জনগণই আমার একমাত্র দল। আর ঢাকা-৯ আসনের জনগণকে যদি রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা হয়ে থাকে, তবে আমি অবশ্যই বলব—এটি সত্যিই এক বিরাট সম্মানের ব্যাপার।’

কালবেলা/এএসএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X