স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

চীনের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে চীন সফরে যাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো দল। ডিসেম্বরে পাকিস্তান সিরিজ শেষ করেই চীনে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। মূলত, ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের পদক্ষেপের অংশ হিসেবেই এই দুই দল মুখোমুখি হবে।

ঘরের মাঠে ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এর পরপরই চীনের বিমানে চেপে বসবেন মেয়েরা।

বিসিবি অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচক ও সাবেক পেসার সজল চৌধুরি চীন সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সেখানে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ম্যাচগুলো হবে চীনের সিনিয়র দলের সঙ্গে।

গণমাধ্যমকে এ প্রসঙ্গে সজল চৌধুরী বলেন, ‘ডিসেম্বরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে যারা খেলবে তারাই চীনে যাবে। যদি কোনো ক্রিকেটার চোটাক্রান্ত হন, তখন কিছু পরিবর্তন হতে পারে। এ ছাড়া দলে কোনো পরিবর্তন আসবে না।’

বিসিবি অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচক আরও জানান, চীন সফর চূড়ান্ত হলেও এখনো সফরসূচি নির্ধারিত হয়নি। দেশটিতে বর্তমানে আবহাওয়া প্রচুর ঠান্ডা থাকায় উপযুক্ত জায়গায় ম্যাচগুলো আয়োজন করার চিন্তাভাবনা করা হচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X